June 16, 2026, 3:47 pm
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

মানিকগঞ্জে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক মহিলাকে মৃত অবস্থায় উদ্ধার।

Mousomi /মৌসুমি

মানিকগঞ্জে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক মহিলাকে মৃত অবস্থায় উদ্ধার। mousumi মৌসুমী খন্দকার, স্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জের ঘিওর উপজেলা-র বালিয়াখোড়া ইউনিয়নের জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এক অজ্ঞাত মহিলাকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, ২০ শে ফেব্রুয়ারী ২৬ ইং শুক্রবার সকাল ৮ ঘটিকার দিকে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে আনুমানিক পঞ্চাশোর্ধ্ব এক মহিলাকে রক্তাক্তভাবে মুমুর্ষ অবস্থায় কাতরাতে থাকতে দেখেন।পরে এক সি এন জির ড্রাইভার তাকে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে তার গাড়িতে তুলতে গেলে বুঝতে পারেন তিনি আর কোন নাড়াচাড়া করছেন না, কাছে গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তারা দ্রুত বিষয়টি প্রশাসনকে অবহিত করেন।
খবর পেয়ে শিবালয় হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোন চলন্ত গাড়ির ধাক্কায় বাড়ি খেয়ে মৃত্যুর ঘটনা ঘটতে পারে, এ ব্যাপারে শিবালয় থানার হাই ওয়ে পুলিশ কর্মকর্তা হারুন জানান, মহিলাটি মানুষিক ভারসাম্যহীন ছিলো, এর আগেও রাস্তার পার দিয়ে তাকে ঘুরতে দেখা গেছে। এটি দুর্ঘটনা, নাকি হত্যাকান্ড মৃত্যু —তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত মহিলার বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর হতে পারে। তার পরনে সাধারণ পোশাক ছিল। তবে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় কেউ তাকে চিনে না এমন কি কোনো কাগজপত্র বা পরিচয়পত্র পাওয়া যায়নি, যে কারনে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত মরদেহ প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মানিকগঞ্জ সদর হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, স্থানীয় এলাকায় এ ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মহাসড়কের পাশে এরকম ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করণে আশপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
কেউ যদি মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে তথ্য জানেন, তবে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা