June 16, 2026, 1:30 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সফট ড্রিংকসহ আটক ১

Reporter Name

 

মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার

ভোলার মনপুরা উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সফট ড্রিংকসসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন মনপুরা ভোলার মনপুরা থানার সূর্যমুখী ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১ লাখ ২২ হাজার টাকা মূল্যের ১৭০ কেইস সফট ড্রিংকস জব্দ করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত বোটসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন
মো. হান্নান (পিতা: অলিউদ বেপারী), দক্ষিণ সাকুচিয়া, ২ নম্বর ওয়ার্ড, মনপুরা, ভোলা।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামাল, বোট এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড আরও জানায়, পাচার ও চোরাচালান রোধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা