June 16, 2026, 9:37 pm
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

মুন্সিগঞ্জ তিনটি আসনে জনগণের ভোটে নির্বাচিত ধানের শীষের প্রার্থীরা

মোঃ সুজন বেপারী

মুন্সিগঞ্জ তিনটি আসনে জনগণের ভোটে নির্বাচিত ধানের শীষের প্রার্থীরা।

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী -মুন্সিগঞ্জ জেলা ত্রয়োদশ জাতীয় সংসদীয় তিনটি আসনে জনগণের ভোটে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হলেন যারা প্রতিদ্বন্দ্বীতায়। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মুন্সিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী বেসরকারিভাবে তাদের নির্বাচিত হিসেবে ঘোষণা করেন।

 

(মুন্সীগঞ্জ-১ আসন) সিরাজদীখান ও শ্রীনগর উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-১ আসনে ১ লাখ ৬৭ হাজার ৫৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আব্দুল্লাহ। তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী এ কে এম ফখরুদ্দিন রাজী পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬৮ ভোট।

 

(মুন্সীগঞ্জ-২ আসন) টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-২ আসনে ১ লাখ ২৪ হাজার ১৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুস সালাম আজাদ। তিনি কেন্দ্রীয় বিএনপির যুগ্মমহাসচিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির শাপলা কলি প্রতীকের মনোনীত প্রার্থী মাজেদুল ইসলাম পেয়েছেন ৫৮ হাজার ৫৭৩ ভোট।

 

(মুন্সীগঞ্জ-৩ আসন) মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-৩ আসনে ১ লাখ ২৪ হাজার ৬৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো.কামরুজ্জামান। তিনি কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দলটির বিদ্রোহী ফুটবল প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন পেয়েছেন ৮৮ হাজার ৯৩৬ ভোট। এ আসনে জামাত সমর্থীত,বাংলাদেশ খেলাফত মজলিসের রিক্সা প্রতীকের প্রার্থী নুর হোসাইন নুরানী পেয়েছেন ৫৪ হাজার ৪৫৬ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা