June 16, 2026, 1:31 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

মেঘনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজের জয় লাভ।

Reporter Name

 

মোঃ নাজিম উদ্দিন, কুমিল্লা (মেঘনা) প্রতিনিধিঃ-

 

মাদককে না বলি, ক্রীড়াঙ্গনে পরিবেশ তৈরি করি।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৫ মার্চ) বিকালে মেঘনা উপজেলার মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজ মাঠে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

মেঘনা উপজেলা প্রশাসন ও মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজের আয়োজনে এ খোলায় মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খন্দকার মোহাম্মদ আবদুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মৌসুমী আক্তার।

খেলায় অংশ গ্রহণ করেন মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজ বনাম মানিকারচর সরকারী কলেজ। খেলার শুরু থেকেই মাঠে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। স্থানীয় দু’দল অংশগ্রহণ করে এবং ক্রীড়াপ্রেমী দর্শকদের উচ্ছ্বাসে ম্যাচটি প্রাণবন্ত হয়ে ওঠে। নির্ধারিত সময়ের মধ্যে খেলার ফলাফলঃ- মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজ= ২ গোল করে জয় লাভ করে চ্যাম্পিয়ন হন। অপর দিকে মানিকারচর সরকারী কলেজ= ১ গোল করে পরাজিত হয়।

মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ মুরাদ হোসেন ও লুটেরচর মফিজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এইচ মাহিন এর যৌথ সঞ্চালন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মেজবাহ উদ্দিন বায়েজিদ, বীর মুক্তিযোদ্ধা ও যোদ্ধকালীন কমান্ডার, এম.এম মিজানুর রহমান (সমাজ সেবক ও শিক্ষানুরী-রাজণীতিবিদ বড়কান্দা), প্রফেসর মোঃ সহিদুল ইসলাম (সমাজ সেবক ও রাজণীতিবিদ কাচারীকান্দি), মোঃ মাফুজ মিয়া সমাজ সেবক ও রাজণীতিবিদ হরিপুর, মোঃ অহিদ মোল্লা সমাজ সেবক ও গভর্নিং বডির অভিভাবক সদস্য, মোঃ আলম মেম্বার, আঃ মালেক সমাজ সেবক কান্দারগাঁও, মোঃ মিজানুর রহমান-সমাজ সেবক কান্দারগাঁও, মোঃ সেলিম সরকার-সমাজ সেবক তুলাতুলী, সহকারী প্রধান শিক্ষক দয়াল চন্দ্র রায়, চন্দনপুর মনির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক আকন্দ, লুটেরচর মফিজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।

অপর দিকে মানিকারচর সরকারি কলেজের পক্ষে উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ মামুনুর রশিদ ও প্রভাষক মোঃ মাসুম সরকারসহ অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক সাংবাদিক,এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সৌজন্যেঃ- মোঃ আবুবক্কর ছিদ্দিক মেম্বার)- এম.বি.এ.

প্রধান অতিথির বক্তব্যে মৌসুমী আক্তার বলেন, মাদককে না বলি, ক্রীড়াঙ্গনে পরিবেশ তৈরি করি।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে “মাদকমুক্ত সমাজ গড়তে তরুণ প্রজন্মকে ক্রীড়া ও সুস্থ বিনোদনের সঙ্গে যুক্ত করতে হবে। ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের উদ্যেগে এই আয়োজন মাদকবিরোধী সামাজিক আন্দোলনে একটি ইতিবাচক পদক্ষেপ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা