June 16, 2026, 10:48 pm
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

মেহেরপুরে জামায়াতের ‘ক্লিন সুইপ’: মাওলানা মো. তাজউদ্দীন খান ও নাজমুল হুদা-র বিজয়ে নতুন রাজনৈতিক সমীকরণ

জাহারুল ইসলাম জীবন

মেহেরপুরে জামায়াতের ‘ক্লিন সুইপ’: মাওলানা মো. তাজউদ্দীন খান ও নাজমুল হুদা-র বিজয়ে নতুন রাজনৈতিক সমীকরণ!

 

সিনিয়র ক্রাইম রিপোর্টার- জাহারুল ইসলাম জীবন এর নির্বাচন পরবর্তী বিশেষ নিউজ প্রতিবেদন, মেহেরপুর থেকে।

 

১৩ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর জেলার দুটি আসনেই চমক দেখিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত এই নির্বাচনে মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) এবং মেহেরপুর-২ (গাংনী) আসনে ধানের শীষের প্রার্থীদের পরাজিত করে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থীরা। শুক্রবার নির্বাচন কমিশন থেকে ঘোষিত চূড়ান্ত ফলাফল এবং বিজয়ী প্রার্থীদের প্রতিক্রিয়া মেহেরপুরের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে।

** মেহেরপুর-১ আসনে, ‘সব মানুষের এমপি’ হওয়ার ঘোষণা তাজউদ্দীন খানের:- মেহেরপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মো. তাজউদ্দীন খান (দাঁড়িপাল্লা) ১,২৩,২৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুন (ধানের শীষ) পেয়েছেন ১,০৫,৪৪১ ভোট।

* বিজয়ের পর এক আবেগঘন পরিবেশে তাজউদ্দীন খান বলেন:- “আমরা শুধু জামায়াতের ভোটে নির্বাচিত হইনি, দলমত নির্বিশেষে সকলের ভোটে বিজয়ী হয়েছি। এই জয় মেহেরপুরের নির্যাতিত ও মুক্তিকামী মানুষের। আমি কোনো নির্দিষ্ট দলের এমপি হতে আসিনি, আমি মেহেরপুরের প্রতিটি মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই।”

এই আসনে মোট ভোটার সংখ্যা ৩,১৬,৭৭৫ জন, যার মধ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১,৫০,৯৫১টি এবং ‘না’ ভোট পড়েছে ৪৫,৮৩৭টি।

** মেহেরপুর-২ আসনে নাজমুল হুদার বিজয় ও সংহতির আহ্বান:- গাংনী উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর-২ আসনেও বিজয়ের পতাকা উড়িয়েছেন জামায়াতের প্রার্থী মো. নাজমুল হুদা। তিনি ৯৬,৩০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আমজাদ হোসেন পেয়েছেন ৮৫,৯৮৮ ভোট। ১০,৩১৮ ভোটের ব্যবধানে এই জয় গাংনীতে জামায়াতের শক্ত অবস্থানকে পুনরায় প্রমাণ করেছে।

* বিজয়ের প্রতিক্রিয়ায় নাজমুল হুদা বলেন, “এটি শুধু আমার নয়, গাংনীবাসীর বিজয়। যারা আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন এবং যারা দেননি-সবার প্রত্যাশা পূরণে আমি ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।”

** সমসাময়িক চিত্রে নির্বাচনী উৎসব ও বিচ্ছিন্ন কিছু সংঘর্ষ:- নির্বাচনী ফলাফল ঘোষণার পর পুরো জেলায় জামায়াত সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তবে উৎসবের সমান্তরালে কিছু বিচ্ছিন্ন সহিংসতার খবরও পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে নির্বাচনী বিরোধের জেরে জামায়াতের ৩ কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। আহতদের মধ্যে উজ্জল হোসেন নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

রাজনৈতিক বিশ্লেষণ:- রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মেহেরপুরের দুটি আসনেই বিএনপি ও জামায়াতের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। দীর্ঘ সময় পর ভোটাধিকার ফিরে পাওয়া সাধারণ ভোটাররা প্রার্থীর ব্যক্তিগত স্বচ্ছতা ও সাংগঠনিক সক্ষমতাকে প্রধান্য দিয়েছেন। বিশেষ করে মেহেরপুর-১ আসনে তাজউদ্দীন খানের ‘সর্বজনীন’ স্লোগান এবং মেহেরপুর-২ আসনে নাজমুল হুদার দীর্ঘদিনের মাঠ পর্যায়ের যোগাযোগ তাঁদের বিজয়ে প্রধান ভূমিকা পালন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা