June 16, 2026, 6:57 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

মোরেলগঞ্জে উন্নয়নের নতুন দিগন্ত ডাঃ লেহাজ উদ্দিন আহম্মেদ ফাউন্ডেশনে ও এলজিইডি কর্তৃক পুকুর খনন এর শুভ উদ্বোধন

মোঃ ফিরোজ আহমেদ

মোরেলগঞ্জে উন্নয়নের নতুন দিগন্ত

ডাঃ লেহাজ উদ্দিন আহম্মেদ ফাউন্ডেশনে ও এলজিইডি কর্তৃক পুকুর খনন এর শুভ উদ্বোধন

 

মোঃ ফিরোজ আহমেদ।

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:,,,,,,,,,,,,,,,,

 

উপকূলীয় জনপদের অবকাঠামোগত উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন ঘটলো (২৭ ফেব্রুয়ারি) শুক্রবার সকাল ১০টায় মোরেলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম সরালিয়ায় ডাঃ লেহাজ উদ্দিন আহমেদ স্মৃতি ফাউন্ডেশন ওস্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর যৌথ উদ্যোগে পুকুর খনন এর শুভ উদ্বোধন করেন বাগেরহাট -৪ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ জনাব মোঃ আব্দুল আলিম, উদ্বোধনী অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও সাধারণ মানুষের উপস্থিতিতে পশ্চিম সরালিয়ার মাঠ প্রাঙ্গণ পরিণত হয় এক মিলনমেলায়। উন্নয়নের এ উদ্যোগকে ঘিরে এলাকাবাসীর মাঝে দেখা দেয় নতুন আশার আলো।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব একে জহিরুল উদ্দিন, এবং সঞ্চালনা করেন মোড়েলগঞ্জ বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি মাস্টার মোঃ মোস্তফা আল মাহমুদ।

 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, “গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয়। এই প্রকল্পের স্থানীয় জনগণের চাহিদা অনুযায়ী যে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। পুকুর খননের মাধ্যমে যেমন পানি সংরক্ষণ ও মৎস্যচাষের সুযোগ সৃষ্টি হবে, এবং সুপেয় পানির মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের একটি সামাজিক সমস্যা সমাধান হবে।

তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলে জলাবদ্ধতা, খাবার পানির সংকট ও সামাজিক অবকাঠামোর ঘাটতি নিরসনে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিত করেই এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

 

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা প্রকৌশলী জনাব মোঃ আরিফুল ইসলাম প্রকল্পের কারিগরি দিক তুলে ধরে জানান, পুকুর খননের মাধ্যমে বর্ষার পানি সংরক্ষণ, ভূগর্ভস্থ পানির স্তর পুনরুদ্ধার এবং স্থানীয় কৃষিকাজে সহায়তা মিলবে। এবং এলাকাবাসীর দীর্ঘদিনের খাবার পানির চাহিদা পূরণ হবে।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান মনির, পৌর আমির রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব মোঃ গিয়াস উদ্দিন তালুকদার,

সম্পাদক প্রভাষক মোঃ হাবিবুল্লাহ তালুকদার, যুব জামাতের সভাপতি সফিউল আজম এবং যুব জামাতের পৌর সভাপতি মেহেদী হাসান নিয়াজ।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল হাই মোল্লা, সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ দেলোয়ার (মুকুল) মোল্লা, সাবেক গ্রামীণ ব্যাংক কর্মকর্তা মোঃ ইউনুস হাওলাদার, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, মোড়লগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ সাইফুল কবির, সাংবাদিক সার্জেন্ট (অবঃ) মোঃ ফিরোজ আহমেদ তালুকদার, মাস্টার মোঃ সিদ্দিকুর রহমান হাওলাদার, মাওলানা মোঃ মোশারফ হোসেন মুন্সি, মাওলানা মোঃ মাসুম হোসেন তালুকদার, ১৫ নং সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার মোঃ মনিরুজ্জামান (মনির) মোল্লাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন এ সময় উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, গ্রামীণ এলাকায় পুকুর খনন কেবল পানি সংরক্ষণ নয়, বরং এটি একটি বহুমুখী উন্নয়ন কর্মসূচি। এতে মৎস্যচাষ, কৃষি সেচ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। অন্যদিকে এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি খাবার পানির অভাব পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে পশ্চিম সরালিয়ায় একটি উপযুক্ত খাবার পানির উৎস ও সংরক্ষিত পুকুরের দাবি ছিল। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত কাজ সম্পন্ন করার আহ্বান জানান।

এলাকাবাসী এ উদ্যোগকে কেন্দ্র করে পশ্চিম সরালিয়ায় যে উন্নয়নের সোপান রচিত হলো, তা ভবিষ্যতে আরও বৃহত্তর জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পথ সুগম করবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা