June 13, 2026, 11:02 am
শিরোনাম :
‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ গাইবান্ধায় সামাজিক বনায়নের সবুজ বিপ্লব: নিরলস প্রচেষ্টায় বদলে যাচ্ছে জেলার পরিবেশ

রাজশাহীর নওদাপাড়ার ছায়ানির আবাসিক এলাকায় অবস্থিত দারুল হাবিব খানকা শরীফের কেয়ারটেকারের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ…

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান

রাজশাহীর নওদাপাড়ার ছায়ানির আবাসিক এলাকায় অবস্থিত দারুল হাবিব খানকা শরীফের কেয়ারটেকারের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ…

 

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান

 

হয়রানী ও হুমকি ধামকিরও অভিযোগ উঠেছে এই কেয়ারটেকার এর বিরুদ্ধে।

রাজশাহীর নওদাপাড়ার ছায়ানীর আবাসিক এলাকাই দারুন হাবিব খানকা শরীফ অবস্থিত। এই খানকা শরীফের কেয়ার টেকার মোহাম্মদ আকবর আলী, পিতা মৃত কাইয়ুম উদ্দিন, ঠিকানা-ছায়ানীড় আবাসিক এলাকা/ ভাড়ালীপাড়া ১৭ নং ওয়ার্ড সপুরা শাহমখদুম রাজশাহীর বাসিন্দা।

প্লটের নকশায় উল্লেখিত ১০ফিট রাস্তা ব্যবহারে বাধা। রাস্তা দুটি এলাকাবাসী বিগত কয়েক বছর ধরে ব্যবহার করে আসছে তাদের চলাচলের জন্য। সেই দারুল হাবিব খানকা শরীফের কেয়ারটেকার আকবর হঠাৎ করেই সেই রাস্তায় গাছপালা লাগিয়ে বা রাস্তায় চলাচল করতে দিবে না এই উদ্দেশ্যে রাস্তায় চলাচল বন্ধ করে দেয় এবং বিভিন্নভাবে সেই এলাকার অবস্থিত দারুন হাবিব খানকা শরীফের হুজুরের মাধ্যমে বিভিন্ন রকম পুলিশ প্রশাসন, ডিজিএফআই, সেনাবাহিনী দিয়ে বিভিন্ন রকম ভয়-ভীতি দেখানোর চেষ্টা করে। ইতিমধ্যেই সে কেয়ারটেকার এলাকাবাসীর কয়েকজনের নামে বিভিন্ন ধরনের অভিযোগ এবং মামলা দায়ের করেছে।

আমরা এও জানতে পেরেছি সেই খানকা শরীফের কেয়ারটেকার এবং তার হুজুর ভুক্তভোগী একজনকে ডিজেএফআই অফিসে প্রায় দুইদিন আটকে রেখে লিখিত নিয়ে পড়ে ছেড়ে দেয় এবং তার বাসার পানির লাইন, কারেন্টের লাইন কেটে দেয় ডিজেএফআই সহযোগিতায়।

এই কেয়ারটেকার এর বিরুদ্ধে আরো অনেক অভিযোগ উঠেছে যেমন অই এলাকার এক ব্যাংকের অফিসার কে তিনি মেরে হাত-পা ভেঙে দিয়েছেন। আশেপাশে বাচ্চারা খেলাধুলা করলে খেলাধুলার সরঞ্জাম যেমন বল ক্রিকেট বল ফুটবল বাসায় গেলে সেই বাচ্চাদের সাথে তিনি মাত্রাতিরিক্ত খারাপ আচরণ করেন।

এই কেয়ারটেকার এলাকাবাসীর নামে এখন পর্যন্ত বিভিন্ন রকম মিথ্যা মামলা অভিযোগ দিয়ে আসছে এবং বিভিন্ন রকম পুলিশ প্রশাসন সেনাবাহিনীর ডিজেএফ এর ভয় দেখিয়ে যখন তখন যে কোন গাছ লাগিয়ে রাস্তায় চলাচলে বাধা সৃষ্টি করছে বলে জানা গেছে।

আমরা দলিল, নকশা এবং চোহদ্দি দেখলে বুঝতে পারি ১০ ফিট রাস্তা প্লটের সাথেই উল্লেখ করা আছে। জনগণের চলাচলের জন্য ১০ ফিট রাস্তা ছেড়ে দেওয়া আছে। ১০ ফিট রাস্তা থাকা সত্ত্বেও সেই কেয়ারটেকার সে রাস্তায় গাছ লাগিয়ে বলে আমার রাস্তায় আমি গাছ লাগাব তাতে আপনাদের সমস্যা কোথায়। প্লটের ১০ ফিট রাস্তা কিভাবে এই কেয়ারটেকারের হলো তা আমাদের জানা নেই।

এই দারুল হাবিব খানকা শরীফের কেয়ারটেকার আকবর আলীর এতো ক্ষমতা কোথায় থেকে আসে কি তার ক্ষমতার উৎস আমরা তা খতিয়ে দেখব এবং জানার চেষ্টা করব।

আমরা এও জানতে পেরেছি দারুন হাবিব খানকা শরীফের কেয়ারটেকার ভুক্তভোগী ফ্যামিলির কয়েকজন কে বিভিন্ন রকম গালাগালি বিভিন্ন রকম খারাপ আচরণ খারাপ কথাবার্তা বলে বিভিন্নভাবে শ্লীলতা হানি করছে।

ভুক্তভোগীরা জানান আমরা স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করলেও কোন লাভ হয়নি, পুলিশ প্রশাসন তাদেরকে কোন কিছু বললেও তারা তাদের কথা শোনে না। এমন অবস্থায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি বলে
তারা জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা