June 22, 2026, 6:13 am
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

রায়পুরে  কিশোর গ্যাংয়ের হামলায় স্নাতক পরীক্ষার্থীর মৃত্যু ‎শোক ও ক্ষোভে স্তব্ধ এলাকা 

মুহাম্মদ শাহ পরান

‎রায়পুরে  কিশোর গ্যাংয়ের হামলায় স্নাতক পরীক্ষার্থীর মৃত্যু

‎শোক ও ক্ষোভে স্তব্ধ এলাকা

‎মুহাম্মদ শাহ পরান

‎ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

‎লক্ষ্মীপুরের রায়পুরে কিশোর গ্যাংয়ের বর্বর হামলায় গুরুতর আহত স্নাতক পরীক্ষার্থী আশ্রাফুল ইসলাম (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার বিকাল সাড়ে  ৩টায়  ঢাকার ধানমন্ডির নিউলাইফ বেসরকারি হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ভগ্নীপতি স্বপন মালত ।

‎নিহত আশ্রাফুল ইসলাম রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট এলাকার খান বাড়ির আজিজুল হকের ছেলে। তিনি রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের স্নাতক পরীক্ষার্থী ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম, আর এলাকাজুড়ে বিরাজ করছে গভীর শোক ও ক্ষোভ।

‎পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে উত্তর চরবংশী ইউনিয়নের ঢালিকান্দি গ্রামের একটি ফসলি খেত থেকে আশ্রাফুলকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে কয়েকদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

‎নিহতের স্বজনদের অভিযোগ, সম্প্রতি কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে আসা কিশোর গ্যাং সদস্য ও মাদকসেবী শাহিন বেপারি (২৬)-এর নেতৃত্বে ৮-১০ জনের একটি সশস্ত্র কিশোর গ্যাং পরিকল্পিতভাবে আশ্রাফুলের ওপর হামলা চালায়। ইট দিয়ে মাথায় আঘাতসহ বেধড়ক মারধরের ফলে তিনি গুরুতর আহত হন।

‎এ ঘটনায় নিহতের বাবা আজিজুল হক বাদী হয়ে রায়পুর থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ইতোমধ্যে পুলিশ প্রধান অভিযুক্ত শাহিন বেপারিকে গ্রেপ্তার করেছে। আশ্রাফুলের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

‎নিহতের স্বজনরা অভিযোগ করেন, এখনও কিশোর গ্যাংয়ের সদস্যরা মামলার সাক্ষীদের হুমকি দিচ্ছে। তারা দ্রুত সব আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, “হামলায় আহত কলেজ ছাত্র আশ্রাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

‎উল্লেখ্য, রায়পুর উপজেলার উত্তর ও দক্ষিণ চরবংশী এবং চরআবাবিল ইউনিয়নের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং ও মাদকসেবীদের তৎপরতা দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে। এর আগেও এসব এলাকায় একাধিক সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা