June 16, 2026, 6:10 pm
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

রায়পুরে পিস্তল ঠেকিয়ে দিনে-দুপুরে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১

মোঃ শাহ পরান 

রায়পুরে পিস্তল ঠেকিয়ে দিনে-দুপুরে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১

 

মোঃ শাহ পরান

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

 

লক্ষ্মীপুরের রায়পুরে পিস্তল ঠেকিয়ে দিনে-দুপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ছুরিকাঘাতে একজন আহত হয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ রায়পুরে বাবু হাট থেকে ফেরার পথে সিকদার রাস্তার পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর অভিযোগ, দুটি মোটরসাইকেলযোগে চার সদস্যের একটি ডাকাত দল তার পথরোধ করে। পরে পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি দেখায় এবং ছুরি দিয়ে ডান হাতে আঘাত করে। এ সময় তার কাছ থেকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা