June 21, 2026, 9:13 pm
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

লক্ষ্মীপুরে চ্যানেল এস’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন মুহাম্মদ শাহ পরান 

নিজস্ব প্রতিনিধি

লক্ষ্মীপুরে চ্যানেল এস’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মুহাম্মদ শাহ পরান

জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুর

 

লক্ষ্মীপুরে দেশের প্রথম আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

 

এ উপলক্ষে সোমবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি আ হ ম মোস্তাকুর রহমান।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাক-টিআইবি লক্ষ্মীপুর জেলা সভাপতি প্রফেসর রফিকুল আহসান।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মো. মোবারক হোসেন, লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন এবং লক্ষ্মীপুর জেলা সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক কাজী মাকসুদুল হক।

 

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রবিউল ইসলাম খান, প্রচার সম্পাদক নাজিম উদ্দিন রানা এবং চ্যানেল এস’র লক্ষ্মীপুর প্রতিনিধি মু. সাইফুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক ও সুধীজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা