June 13, 2026, 9:09 am
শিরোনাম :
‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ গাইবান্ধায় সামাজিক বনায়নের সবুজ বিপ্লব: নিরলস প্রচেষ্টায় বদলে যাচ্ছে জেলার পরিবেশ

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে করতে হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা

২৩ সেপ্টেম্বর ২৫ইং

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে করতে হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে। হিন্দু সম্প্রদায়ের সবাই এ দেশের নাগরিক। আপনারা কেউ দুর্বল নন। আপনাদের পাশে তার দল বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে। যাতে করে কোনো দুষ্কৃতকারী, চক্রান্তকারীরা আপনাদের ক্ষতি যেন না করতে পারে।

মঙ্গলবার বিকেলে শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টার
মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার বিভিন্ন মন্দির কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দুর্গাপূজার সময়ে এলাকায় নিরাপত্তার জন্য আমাদের দলীয় নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপে মণ্ডপে গিয়ে খোঁজ রাখবে এবং হিন্দু ভাইদের সহযোগিতা করবে। আমরা চাই সবাই যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক। দুর্গাপূজায় যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সেজন্য প্রতিটা মণ্ডপেযে কোনো বিশৃঙ্খলা যেন না হয় আমাদের নেতা কর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে থাকবে।

এসময় আরও বক্তব্য রাখেন , বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ঋষিকেশ সরকার, সাধারণ সম্পাদক স্বপন তালুকদার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নন্দকিশোর আগরওয়ালা,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের আহ্বায়ক উৎপল কুমার বাবু, সদস্য সচিব পলাশ রায়সহ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা