June 16, 2026, 10:10 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

শিবগঞ্জে মোবাইল কোর্ট: অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার বিক্রি ও মূল্য তালিকা না রাখায় জরিমানা

মোঃ হুমায়ন কবির

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, ভোগ্যপণ্যে অতিরিক্ত মূল্য আদায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার ও উথলী মোড়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।

অভিযানকালে বিভিন্ন দোকানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার প্রস্তুত ও বিক্রি, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ৬টি পৃথক মামলায় মোট ৫ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে, যাতে ভোক্তারা ন্যায্যমূল্যে ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যসামগ্রী কিনতে পারেন। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

মোবাইল কোর্ট চলাকালে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য প্রস্তুত ও বিক্রি, নির্ধারিত মূল্য তালিকা টানানো এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি থাকলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ ক্রেতারা উপকৃত হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা