June 13, 2026, 10:33 am
শিরোনাম :
‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ গাইবান্ধায় সামাজিক বনায়নের সবুজ বিপ্লব: নিরলস প্রচেষ্টায় বদলে যাচ্ছে জেলার পরিবেশ

শিবপুর মডেল থানার ওসি অপসারণের দাবিতে প্রতিবাদ সভা

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:

শিবপুর মডেল থানার ওসি অপসারণের দাবিতে প্রতিবাদ সভা

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন অর্থের বিনিময়ে পৌরসভা বিএনপির সভাপতি এড. মাহমুদুল হাসান বাবুল এর বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভার ১ নং ওয়ার্ড বাজনাব এলাকায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি এড মাহমুদুল হাসান বাবুল বলেন, ওইদিনের জমি সংক্রান্ত সালিশে আমি আইনজীবী হিসেবে উপস্থিত ছিলাম। আর আমি খবর পেয়েছি ৫ লক্ষ টাকা খেয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন আমাকে ১ নাম্বার আসামি করে মিথ্যা একটা মামলা করেছে। এই ওসির অপসারণ চাই।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বলেন, ষড়যন্ত্র করে কোনো তদন্ত ছাড়াই বাবুল মৈশানের নামে মিথ্যা মামলা রুজু করেছে ওসি আফজাল হোসাইন । মঙ্গলবারের মধ্যে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইনকে অপসারণ না করলে কঠোর আন্দোলন করা হবে।

১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবির মুন্সীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মাসুদ মোল্লা, ওয়ার্ড বিএনপির সহ সভাপতি সেলিম মোল্লা, প্রচার সম্পাদক সালমান মুন্সী, শিবপুর পৌরসভা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মাঈনুদ্দিন প্রধান, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল মুন্সী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা