June 13, 2026, 11:06 am
শিরোনাম :
‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ গাইবান্ধায় সামাজিক বনায়নের সবুজ বিপ্লব: নিরলস প্রচেষ্টায় বদলে যাচ্ছে জেলার পরিবেশ

‎শেরপুরের ঝিনাইগাতীতে চাঁদা খায় কে নাম হয় কার? প্রশ্ন জনাব মাহমুদুল হক রুবেলের

‎মো মুক্তার হোসেন (শেরপুর) প্রতিনিধি

‎শেরপুরের ঝিনাইগাতীতে চাঁদা খায় কে নাম হয় কার? প্রশ্ন জনাব মাহমুদুল হক রুবেলের

‎মো মুক্তার হোসেন (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সম্প্রতি বন্যা কবলিত এলাকা ও ক্ষতিগ্রস্থ পরিবারকে দেখতে আসেন, শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির মনোনিত সাবেক স্থানীয় সংসসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির বর্তমান নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল ।

‎বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা, গৃহহীন পরিবার ও নিহত পরিবারের খোঁজ খবর নিয়ে তারেক রহমানের নির্দেশে নগদ অর্থ উপহার হিসাবে প্রদান করেন । এ সময় বন্যা পরিদর্শন শেষে তিনি মন্তব্য করেন চাঁদা খায় কে নাম হয় কার । বিষয়টি অত্যান্ত দু:খ জনক ১৭ বছর নির্যাতন সহ্য করে দলের সুদিনের আশায় যে নেতাকর্মীরা সকল কিছু সহ্য করেছে তারা কখনও বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা আদায় করতে পারে না বলে এটা আমার দৃঢ় বিশ্বাস ।

‎আজ বিএনপির সুদিনে দলের সুনাম বয়ে আসে এমন কার্মকান্ডে দলের নেতাকর্মীরা কাজ করছেন । যাহারা ঝিনাইগাতী উপজেলায়, বিচার, শালিশ, বালু ,পাহাড়, থানায় দালালী ও বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে তারা বিএনপির কেউ নয় । দল ক্ষমতায় আসলে তা তদন্ত করে দেখা হবে । ফেক আইডি দিয়ে পরিচয় গোপন করে বিএনপি সহ সমাজের সূশীল সমাজকে নিয়ে যে আপত্তিকর সামাজিক যোগাযোগ মাধ্যমে ৫ই আগস্টের পর পোষ্ট দেখা যায় তারা বিদায়ী স্বৈরশাসক শেখ হাসিনার দোসর বলে মন্তব্য করেছেন ।

‎বিএনপিকে নিয়ে অপপচার করা ব্যাক্তিরা কখনও দলকে ভালোবাসতে পারে না এসব মিথ্যা অপরাধ কর্মকান্ড গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীকে তদন্ত করে বিচারের আওতায় আনার অনুরোধ করেছেন ।

‎তিনি আরো বলেন আমি তিনবার এমপি ছিলাম কখনও শুনি নাই এই আসনের বিএনপি নেতারা অপকর্ম করেছে । ত্যাগী নেতারা দলের আদর্শ মেনে কাজ করে গেছেন । বন্যা পরিদর্শনের সময় তার সাখে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকমীরা উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা