June 13, 2026, 11:03 am
শিরোনাম :
‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ গাইবান্ধায় সামাজিক বনায়নের সবুজ বিপ্লব: নিরলস প্রচেষ্টায় বদলে যাচ্ছে জেলার পরিবেশ

শৈলকুপায় হরি তলা মন্দিরে মূর্তি ভাঙচুর, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে পাগলকে!

মোঃ লিটন হোসেন জেলা ঝিনাইদহঃ

শৈলকুপায় হরি তলা মন্দিরে মূর্তি ভাঙচুর, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে পাগলকে!

মোঃ লিটন হোসেন জেলা ঝিনাইদহঃ
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ১৫ নম্বর ফুলহরি ইউনিয়নের হরি তলা মন্দিরে মূর্তি ভাঙচুরের এক চাঞ্চল্যকর
ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত মঙ্গলবার গভীর রাতে ঘটে। যাওয়া এ ঘটনায় স্থানীয় জনমনে নেমে এসেছে উদ্বেগ আর শঙ্কার ছায়া।

সিসিটিভি ফুটেজে ধরা পড়া দৃশ্যে দেখা যায়, এলাকার মানসিক প্রতিবন্ধী ব্যক্তি মনজের আলী, যাকে মঞ্জের পাগল নামে চেনে, মন্দিরে প্রবেশ করে একে একে মূর্তিগুলোর মাথা ভেঙে সরিয়ে দিচ্ছেন। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতীককে এভাবে ক্ষতিগ্রস্ত করার ঘটনা মুহূর্তেই আলোড়ন তোলে এলাকায়।

স্থানীয়দের ভাষ্যমতে, মনজের আলী দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছেন। ঘটনার আগের দিনও তাকে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কাদাছেনার কাজে অংশ নিতে দেখা গেছে।

তবে এই ভাঙচুর তার মানসিক অস্থিরতার বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে রয়েছে কোনো ষড়যন্ত্রমূলক প্ররোচনা—এ প্রশ্ন এখনো উত্তরহীন। অনেকেই মনে করছেন, কেউ হয়তো তাকে উসকানি দিয়ে এ কাজ করিয়েছে।

এদিকে ঘটনাস্থলে শৈলকুপা থানা পুলিশ ও ঝিনাইদহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কর্মকর্তারা উপস্থিত হয়ে মন্দির পরিদর্শন করেছেন। তারা জানান, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি একজন মানসিক প্রতিবন্ধীর কর্মকাণ্ড বলেই মনে হলেও, পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্যে সমৃদ্ধ শৈলকুপার মানুষ এ ঘটনায় বিস্মিত ও ব্যথিত। তাদের প্রত্যাশা—তদন্তের মাধ্যমে দ্রুতই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে এবং শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর পদক্ষেপ নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা