June 13, 2026, 10:27 am
শিরোনাম :
‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ গাইবান্ধায় সামাজিক বনায়নের সবুজ বিপ্লব: নিরলস প্রচেষ্টায় বদলে যাচ্ছে জেলার পরিবেশ

শ্রীমঙ্গলের মঙ্গলচন্ডী থলিতে আগাম দুর্গাপূজা পরিদর্শনে মো. মহসিন মিয়া মধু

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার।

  1. শ্রীমঙ্গলের মঙ্গলচন্ডী থলিতে আগাম দুর্গাপূজা পরিদর্শনে মো. মহসিন মিয়া মধু
    মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার।
    শ্রীমঙ্গল সাতগাঁও ইউনিয়নের ইছামতি চা বাগানের মঙ্গলচন্ডির থলীতে শুরু হয়েছে আগাম দুর্গাপূজা।

দেশের অনান্য মন্ডপগুলোতে যখন চলছে প্রতিমা তৈরির শেষ পর্যায়ে প্রস্তুতি ঠিক সেই সময় শ্রীমঙ্গলের শ্রী শ্রী মঙ্গলচন্ডী থলির পূজা মন্ডপ ঢাকের বাদ্যে ও উল্লুধ্বণিতে এবং ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

এদিকে মঙ্গলচন্ডী পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের আমন্ত্রণে মঙ্গলচন্ডী আগাম দূর্গা পূজা পরিদর্শনে যান শ্রীমঙ্গল কমলগঞ্জের মাটি ও মানুষের নেতা’ শ্রীমঙ্গল পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র’ মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম নেতা’ ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু।

সেখানে তিনি পৌঁছালে পূজা কমিটির নেতৃবৃন্দ এবং মন্ডলের প্রধান পুরোহিত মো. মহসিন মিয়া মধু’কে স্বাগত জানান। এ সময় পূজা কমিটির নেতৃবৃন্দরা পুরো মন্ডপ ঘুরে দেখান। উক্ত মণ্ডপে প্রতিদিন হাজার হাজার সনাতনী ভক্তবৃন্দের আগমন ঘটে এবং সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সে লক্ষ্যে মুক্ত মণ্ডপে তিন বস্তা চাল এবং তিন বস্তা ডাল প্রদান করেন মো. মহসিন মিয়া মধু।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোবারক হোসেন, পৌর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ, পৌর বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও পূজা উদযাপন ফ্রন্ট শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক টিটু দাস, শ্রীমঙ্গল উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুশীল দাস, বিএনপি নেতা ও তরুণ সমাজসেবক লোকমান হোসেন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা