June 15, 2026, 10:48 pm
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল ও গ্যাস মজুদ: দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা।

Reporter Name

অন্তর মিয়া, শ্রীমঙ্গল প্রতিনিধি

 

আজ ২৭ মার্চ, ২০২৬
​মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার সাতগাঁও এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।​অভিযানের বিস্তারিত,
​গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুবিল্লাহ আকন এই অভিযান পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, সরকারি নিয়ম অমান্য করে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদ করে রাখা হয়েছে।
​দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন:
​শান্ত সরকার, এবং ​সত্যজিৎ সরকার
​অভিযুক্ত দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।
​প্রশাসনের বক্তব্য,
​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুবিল্লাহ আকন জানান:
​”গোপন সংবাদের ভিত্তিতে আমরা সাতগাঁও এলাকায় অভিযান চালাই। সেখানে দুই দোকানে অতিরিক্ত জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের মজুদ পাওয়া যায়। জব্দকৃত মালামাল বর্তমানে ফায়ার সার্ভিসের জিম্মায় রাখা হয়েছে।”
​তিনি আরও জানান, বাজারে কৃত্রিম সংকট রোধ এবং জনস্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এই তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, গতকাল শ্রীমঙ্গল শহরের বিভিন্ন পাম্প ও ডিপোতেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা