April 22, 2026, 12:52 pm
শিরোনাম :
দীর্ঘদিনেও বাস্তবায়ন হয়নি ফকিরহাট উপজেলা / থানা স্থানীয়দের হতাশা ও দাবি জোরালো দক্ষিণ পৈরতলায় প্রকাশ্যে ইয়াবা বাণিজ্য: আতঙ্কে এলাকাবাসী, আলোচনায় ‘মাদক রাণী’ বানেছা শিক্ষা অফিসার সহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। সরাইলে মেঘনা পাড়ে অবৈধ মাটি কাটা, ভাঙনের আশঙ্কায় আতঙ্কে এলাকাবাসী মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে চলাচালকারী যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলার ডুবি মনপুরার ব্যবসায়ীদের ২০ লাখ টাকার বেশি মালামালের ক্ষতি। মনপুরায় হামের টিকাদান কার্যক্রম জোরদার নাঙ্গলকোটে সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল-সহ আটক ১। মৌলভীবাজারের নাজমা বেগমের ‘অপহরণ’ নাটক: অতঃপর প্রেমিকসহ আটক !- নাজমা’র বিরুদ্ধে অভিযোগ তদন্তের দাবি শিক্ষা অফিসার সহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। দেড় মাসের শিশুকে বুকে নিয়েই কারাগারে যুব মহিলা লীগ নেত্রী,সিজারের ক্ষত শুকায়নি, তবু জামিন নামঞ্জুর—আদালত প্রাঙ্গণে মানবিক দৃশ্য

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে “বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত

অন্তর মিয়া স্টাফ রিপোর্টার মৌলভীবাজার

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে “বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত

অন্তর মিয়া
স্টাফ রিপোর্টার
মৌলভীবাজার

শ্রীমঙ্গল উপজেলার টিকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে রবিবার ( ২৮ সেপ্টেম্বর ২৫ ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পে মোট ১১৯ জন নারী-পুরুষ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এর মধ্যে ১৪ জন রোগীকে ফ্রি চশমা দেওয়া হয় এবং ১৯ জন রোগীর ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। বিনামূল্যে এই সেবা পেয়ে রোগীরা আনন্দ প্রকাশ করেন ও বলেন “আমরা টাকার অভাবে চিকিৎসা করাতে পারতাম না। বিনামূল্যে চিকিৎসা পেয়ে আমরা কৃতজ্ঞতা ও আনন্দিত।”
ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা। ক্যাম্প পরিচালনায় সহায়তা করেন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের অভিজ্ঞ চক্ষু সার্জনদের একটি টিম।
ক্যাম্পের সিনিয়র অর্গানাইজার বিশ্বজিৎ সাহা বলেন “ইস্পাহানী চক্ষু হাসপাতালের অভিজ্ঞ সার্জন ও টিমকে নিয়ে আমরা ছানি অপারেশনসহ চোখের নানা রোগের চিকিৎসা সেবা দিয়ে থাকি।”

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন সভাপতি মইনুল ইসলাম, সহ-সভাপতি শেখ রিপন আলী ওয়ারিস, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শরিফ, সহ-প্রচার সম্পাদক মাছুম আহমেদ, কার্যকরী সদস্য তোফাজ্জল হোসেন রাকিব, জাহিদ হাসান জয়,
মুয়িজুর রহমান মিঠু প্রমুখ

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে ক্যাম্প-সিনিয়র অর্গানাইজার বিশ্বজিৎ সাহা এবং ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা