June 16, 2026, 9:07 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

সন্ত্রাসের জনপদ রাউজানে আরো এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা

এনামুল হক রাশেদী

সন্ত্রাসের জনপদ রাউজানে আরো এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

 

সন্ত্রাসের জনপদ খ্যাত চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার অলি মিয়া হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবদল কর্মীর নাম মো. মুজিব। তিনি স্থানীয় সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী-এর অনুসারী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ইফতারের পর মুজিব অলি মিয়া হাট এলাকার একটি চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে অবস্থান করছিলেন। একপর্যায়ে তিনি দোকান থেকে বের হয়ে সড়কের দিকে এগিয়ে গেলে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার কপাল, বুক ও পেটে একাধিক গুলি লাগে। গুলির শব্দে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মুজিবকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, ঘটনাটি রাজনৈতিক কারণে ঘটেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা