June 16, 2026, 6:09 pm
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

সমবায় খাত শক্তিশালী করতে নালিতাবাড়ীতে ইউসিসিএ লিঃ–এর ৩৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

শেরপুর প্রতিনিধি

সমবায় খাত শক্তিশালী করতে নালিতাবাড়ীতে ইউসিসিএ লিঃ–এর ৩৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

 

নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

 

শেরপুরের নালিতাবাড়ীতে ইউসিসিএ লিঃ এর ৩৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নালিতাবাড়ী শাখার সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা বিআরডিবি হলরুমে এই আয়োজন করা হয়।

 

নালিতাবাড়ী কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম.এ রায়হানের সভাপতিত্বে সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি এইচ.এম হাসান আল মামুন (লিমন)।

 

নালিতাবাড়ী ইউসিসিএ লিঃ এর সদস্য সচিব ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল কবির, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মজিবুর রহমান, শহর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন ভিপি, কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ, প্রেসক্লাব নালিতাবাড়ীর সভাপতি আব্দুল মান্নান সোহেল, নাজমুল স্মৃতি কলেজের সাবেক এজিএস শফিকুল ইসলাম হেলাল প্রমুখ।

 

সভায় সংশ্লিষ্ট দপ্তর ও সমবায়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সমাধানের বিষয়ে আলোচনা করা হয়

 

এসময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা