June 21, 2026, 4:21 pm
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

সরকারি বরাদ্দের দিকে তাকিয়ে থাকতে হবে কেন, প্রশ্ন অ্যাটর্নি জেনারেলের

শৈলকুপা, ঝিনাইদহ প্রতিনিধি,

সরকারি বরাদ্দের দিকে তাকিয়ে থাকতে হবে কেন, প্রশ্ন অ্যাটর্নি জেনারেলের

শৈলকুপা, ঝিনাইদহ প্রতিনিধি,
সব কিছুতে সরকারের দিকে তাকিয়ে থাকার দরকার নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বুধবার সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের মাটি ভরাট নিয়ে এমন কথা বলেন তিনি।

বিদ্যালয়টির সাবেক শিক্ষক আতিয়ার রহমান স্মৃতিছায়া কর্নার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সরকারি বরাদ্দের দিকে তাকিয়ে থাকতে হবে কেন? আপনারা বলছেন, স্কুলে মাটি ভরাটের প্রয়োজন। স্কুল কর্তৃপক্ষ সকল অভিভাবকদের ডাকেন। আমিও থাকবো। ১২শ অভিভাবক যদি একদিন মাটি কাটি, তাহলে শিক্ষার্থীদের আর কোনো সমস্যা থাকবে না।

অন্যের দিকে তাকিয়ে থাকার প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে মো. আসাদুজ্জামান আরও বলেন, ‘বিদেশে কোনো বাড়ির সামনে নোংরা থাকলে সেই বাড়ির মালিকের জরিমানা গুনতে হয়। অথচ অল্প একটু কাজের জন্য আমাদের বছরের পর বছর সরকারের দিকে তাকিয়ে থাকতে হয়। শিক্ষকদের খেয়াল রাখতে হবে, আতিয়ার রহমান স্মৃতিছায়া যেন বাজে আড্ডার জায়গা না হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিদুল ইসলাম, সাবেক সহকারী প্রধান শিক্ষক এসএম কোবাদ আলী, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, ব্যাংকার ফরহাদ হোসেন, ফজলুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা