June 17, 2026, 2:13 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

সরকারি স্কুলের মাঠ দখল করে বিএনপি নেতা রুবেলের ব্যাক্তিগত রাস্তা নির্মাণ

রেজাউল করিম 

‎সরকারি স্কুলের মাঠ দখল করে বিএনপি নেতা রুবেলের ব্যাক্তিগত রাস্তা নির্মাণ

‎মোঃ রেজাউল করিম

বিশেষ প্রতিনিধিঃ

‎মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের কটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়িতে যাওয়ার ব্যাক্তিগত রাস্তা নির্মাণ করছেন বিএনপি নেতা এস এম রুবেল পারভেজ।

‎জানা যায়,সে উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।

‎সরেজমিনে গেলে দেখা যায়,বিদ্যালয়টির মাঠের পূর্ব পাশ দিয়ে জমি দখল করে বাড়ির দিকে ইট সলিংয়ের রাস্তার কাজ করছে এবং বিদ্যালয়টির একটি টিনের ঘরও দখল করে আছে।

‎এমন কাজে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীরা বলেন,রুবেল মাঠের জমি দখল করেই রাস্তা নির্মাণ করে তার বাড়িতে নিচ্ছে এবং বিদ্যালয়ের একটি ঘরও সে দখল করে আছে।

‎বিএনপি নেতা এসএম রুবেল পারভেজ বলেন,আমার জমি দিয়ে আমি রাস্তা করতেছি।আমিতো মাঠের জমি দখল করি নাই।আমি সরকারি জমি দখল করে আছি।

‎বিদ্যালয়টির প্রধান শিক্ষক লক্ষ্মি রানী দাস বলেন,আমি ফোনে কোন কথা বলতে পারবনা।যেহেতু ইউএনও ম্যাডাম জানে,তাই আমি বিষয়টি নিয়ে খুব অস্থিরতার মধ্যে আছি।

‎উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস বলেন,বিষয়টি শুনেছি।আমি অসুস্থ।নির্বাচনের পর জমি মাপা হবে।

‎মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন বলেন,বিষয়টি শুনেছি।তদন্ত সাপেক্ষে দ্রুত আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা