June 22, 2026, 12:05 am
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

সাংবাদিকের চুরি হওয়া মোবাইল উদ্ধার: প্রশংসায় ভাসছেন এএসপি ইমরুল হাসান

আবিদ হাসান

‎সাংবাদিকের চুরি হওয়া মোবাইল উদ্ধার: প্রশংসায় ভাসছেন এএসপি ইমরুল হাসান

‎আবিদ হাসান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:

‎জামালপুরের ইসলামপুর উপজেলায় চুরি হয়ে যাওয়া এক সাংবাদিকের মোবাইল ফোন দ্রুত উদ্ধার করে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরুল হাসান। তার দক্ষ নেতৃত্ব ও তাৎক্ষণিক পদক্ষেপে অল্প সময়ের মধ্যেই মোবাইলটি উদ্ধার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী সাংবাদিকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

‎রবিবার (২৫ জানুয়ারি) এএসপি ইমরুল হাসানের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে চুরি হওয়া মোবাইলটি উদ্ধার করে পুলিশ এবং পরে তা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। দ্রুত ও হয়রানিমুক্ত এই সেবায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে।

‎এদিকে দায়িত্ব গ্রহণের পর থেকেই ইসলামপুর থানাকে দালালমুক্ত করতে কঠোর অবস্থান নিয়েছেন এএসপি ইমরুল হাসান। বর্তমানে থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ দালাল ছাড়াই সরাসরি পুলিশি সহায়তা পাচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এতে থানার পরিবেশ আগের চেয়ে আরও স্বচ্ছ, শৃঙ্খলাপূর্ণ ও জনবান্ধব হয়ে উঠেছে।

‎উল্লেখযোগ্য বিষয় হলো, দায়িত্ব পালনে দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে এএসপি ইমরুল হাসান ইতোমধ্যে ময়মনসিংহ রেঞ্জে দুইবার শ্রেষ্ঠ সার্কেল এএসপি হিসেবে পুরস্কার লাভ করেছেন। পাশাপাশি জামালপুর জেলাতেও দুইবার শ্রেষ্ঠ সার্কেল এএসপি হিসেবে পুরস্কৃত হন, যা তার পেশাদারিত্ব ও সৎ নেতৃত্বের প্রমাণ বহন করে।

‎স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলের মতে, একজন সৎ ও কর্মঠ পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ইসলামপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি কমেছে। বিশেষ করে সাংবাদিকদের প্রতি সহযোগিতামূলক মনোভাব এবং দ্রুত কার্যকর উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

‎ভুক্তভোগী সাংবাদিক মফিজুল সরদার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এত দ্রুত মোবাইল উদ্ধার পাওয়া আমাদের জন্য বড় স্বস্তির। এএসপি ইমরুল হাসানের মতো দায়িত্বশীল কর্মকর্তা থাকলে সাধারণ মানুষ ও সাংবাদিকরা নিশ্চিন্তে পুলিশের সহযোগিতা নিতে পারে।

‎সার্বিকভাবে এএসপি ইমরুল হাসানের উদ্যোগে ইসলামপুর থানায় দালালমুক্ত সেবা নিশ্চিত হওয়ায় পুলিশের প্রতি মানুষের আস্থা নতুন করে ফিরে আসছে বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা