June 16, 2026, 3:44 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

সারা দেশের ন্যায় কালাইয়ে গণহত্যা দিবস পালিত

Reporter Name

জয়পুরহাট জেলা প্রতিনিধি: রাম বাবু বর্মন
সারা দেশের ন্যায় জয়পুরহাটের কালাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২৫শে মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। বুধবার (২৫ মার্চ ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সিএ, এসএম শেওকত হাবিব।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আরা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফর রহমান এবং কালাই মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন। এ সময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে ২৫শে মার্চের ভয়াল রাতের স্মৃতিচারণ করে বলেন, ১৯৭১ সালের এই কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী “অপারেশন সার্চলাইট” নামে এক নির্মম সামরিক অভিযান চালায়। নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর চালানো হয় ইতিহাসের এক জঘন্যতম গণহত্যা। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বুদ্ধিজীবী, পুলিশ সদস্য এবং সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়।
বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘটিত হত্যাযজ্ঞ ছিল অত্যন্ত নৃশংস, যেখানে অসংখ্য মেধাবী শিক্ষার্থী ও শিক্ষক শহীদ হন। পুরান ঢাকা, রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা ইপিআর সদর দপ্তরসহ বিভিন্ন স্থানে চালানো হয় ধ্বংসযজ্ঞ। ঘরবাড়িতে আগুন দেওয়া, নারী ও শিশুদের ওপর নির্যাতন—সব মিলিয়ে পুরো জাতিকে স্তব্ধ করে দেয় সেই বিভীষিকাময় রাত।
বক্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা