June 15, 2026, 5:03 pm
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

সুর্বণ-৫ ধানের মেগা মাঠ দিবস উদযাপন

Reporter Name

সুর্বণ-৫ ধানের মেগা মাঠ দিবস উদযাপন

সাইফ উল্লাহ, স্টাফ রিপোটার ::

হবিগঞ্জের লাখাই উপজেলার হাওড়ে হয়ে গেল সুর্বণ -৫ ধানের মেগা মাঠ দিবস উদযাপন করা হয়। শুক্রবার (৩ এপ্রিল) হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মিরপুর মাদনা হাওড়ে কৃষক দেব দুলাল রায় মাস্টার বাবুর জমিতে সুপ্রীম সীড কোম্পানির নিজস্ব উদ্ভাবিত অল্প দিনের ধান সুর্বণ -৫ এর মেগা মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সুর্বণ -৫ জাতের ধানটি বীজ বপন থেকে কাটা পর্যন্ত মাত্র ১৩৪ দিন সময় লাগে। জাতটি বিএলবি ও ব্লাস্ট রোগ সহনশীল । সুর্বণ -৫ জাতের ধানটি চৈত্র মাসেই ব্রি ধান ২৮ এর আগেই কাটা যায়। উক্ত মেগা মাঠ দিবসে সভাপতিত্ব করেন ইউনুস মিয়া, হবিগঞ্জ রিজিওন এর রিজিওনাল ম্যানেজার রমজান আলী এর সঞ্চালনায়। প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সুপ্রীম সীড কোম্পানির ঢাকা হেড অফিস থেকে আগত ডেপুটি জেনারেল ম্যানেজার সিরাজ উল্ল্যাহ্ ও রির্চাস কো অর্ডিনেটর কৃষিবিদ আসিফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া জগন্নাথপুর জোন এর জোনাল ম্যানেজার মাসুদ আলম, হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ প্রমূখ । সভায় বক্তারা বলেন যেহেতু সুর্বণ -৫ জাতের ধান টি আগাম এবং বিএলবি ও ব্লাস্ট রোগ প্রতিরোধী তাই কৃষকেরা নিসন্দেহে চাষ করতে পারেন। এই জাতের ধান টি হাওরে আগাম বন্যা হাত থেকে কৃষকদের রক্ষা করবে। এই জাতের ধানের ভাত থেকে সুস্বাদু ঝরঝরে। তাই সুর্বণ -৫ জাতের ধান টি হাওরে আগামী দিনে আরো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবে। কৃষক বাবু দেব দুলাল রায় বলেন সুর্বণ -৫ জাতের ধান চাষ করে আমি খুবেই খুশী কারন ধান আগাম বন্যার আগেই কাটা যাবে। কোন ধরনের রোগ বালাই নেই। যেখানে অন্য ধানে রোগ বালাই অনেক বেশী। হাওরে শ্রমিক পাওয়া খুবেই কষ্ট সাধ্য বিষয় ধানটি আগাম পাকায় শ্রমিক পাওয়া যাবে এবং শ্রমিকের মজুরী কম লাগবে। তাই আমি আগামীতে এই ধান আরো বেশী চাষ করব। এরপর আর অন্য কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় সভায় উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করেন।♦


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা