June 13, 2026, 11:06 am
শিরোনাম :
‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ গাইবান্ধায় সামাজিক বনায়নের সবুজ বিপ্লব: নিরলস প্রচেষ্টায় বদলে যাচ্ছে জেলার পরিবেশ

সৈয়দপুরে জাকের পার্টির জনসভা ও র্্যালী অনুষ্ঠিত

মো:জাকির হোসেন সৈয়দপুর ( নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুরে জাকের পার্টির
জনসভা ও র্্যালী অনুষ্ঠিত

মো:জাকির হোসেন সৈয়দপুর ( নীলফামারী) প্রতিনিধি:
শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে মাসব্যাপী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুরেও জাকের পার্টির উদ্যোগে জনসভা ও র্্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট স্কুল এন্ড কলেজ মাঠে এই আয়োজন করা হয়।

জাকের পার্টির নীলফামারী-২ সাংগঠনিক জেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখার সভাপতি ও কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লানছু হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সভাপতি আমিনুল ইসলাম আনু, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, অফিস সম্পাদক শাহজাহান সিরাজ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বোতলাগাড়ী ইউনিয়ন সভাপতি শাহজাহান আলী, কামারপুকুর ইউনিয়ন সভাপতি মনজুরুল ইসলাম, বাঙালীপুর ইউনিয়ন সভাপতি মুকুল হোসেন ও খাতামধুপুর ইউনিয়ন সভাপতি এরশাদ হোসেন এবং জেলা যুব ওলামা পার্টির সভাপতি মাওলানা শফিকুল ইসলাম।

প্রধান অতিথি লানছু হাসান চৌধুরী বলেন, জাকের পার্টির চেয়ারম্যান হযরত আলহাজ্ব খাজা মোস্তফা আমির ফয়সাল মোজাদ্দেদীর পবিত্র নির্দেশে এই শান্তি ও স্থিতিশীলতার জন্য সাংগঠনিক জনসভা। আমরা সব সময়ই শান্তির পক্ষে। দেশ ও জনগণের শান্তির জন্য জাকের পার্টির ছায়াতলে আসার আহ্বান জানান তিনি।

জনসভা শেষে প্রধান অতিথির নেতৃত্বে ইউনিয়নের দুই শতাধিক নারী-পুরুষসহ র্্যালী বের করা হয়। স্কুল মাঠ থেকে শুরু হয়ে র্্যালিটি হাজারীহাট বাজারের সড়কগুলো প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়। সবশেষে মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা