June 15, 2026, 10:00 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

সৈয়দপুরে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মো:জাকির হোসেন সৈয়দপুর (নীলফামারী)

  1. সৈয়দপুরে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    মো:জাকির হোসেন সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা:নীলফামারীর সৈয়দপুরে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই সনদের আইনিভিওি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবীতে শুক্রবার (২৬সেপ্টেম্বর)সকাল ১০ টায় স্হানীয় জি আর পি মোড় হতে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জি আর পি মোড়ে এক সমাবেশ আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী সৈয়দপুর উপজেলা ও শহর জামায়াতে ইসলামী। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন নীলফামারী ৪ আসনের জামায়াতে মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপজেলা আমীর হাফেজ আব্দুল মুনতাকিম। এ সময় আরো বক্তব্য রাখেন নায়েবে আমীর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনোনীত প্রার্থী মো:শফিকুল ইসলাম, সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর সভাপতি আব্দুল মোমেন, কামারপুকুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মুহিত দুলাল প্রমুখ।সমাবেশে সভাপতিত্ব করেন শহর আমীর শরফুদ্দিন খান। সমাবেশ পরিচালনা করেন শহর সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী। সমাবেশে শহর উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করে।
    প্রধান অতিথি উপজেলা আমীর হাফেজ আব্দুল মুনতাকিম বলেন,জুলাই জাতীয় সনদের ভিওিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুনীতির বিচার দৃশ্যমান করা।স্বৈরাচারের দোসর জাতীয়পাটি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। তা না হলে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন করে রাজপথে দাবী আদায় করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা