June 21, 2026, 6:29 pm
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

সোনারগাঁয়ে যুবদল নেতাকে এআই প্রযুক্তিতে ভুয়া ভিডিও বানিয়ে মানহানির অভিযোগ

মোঃ সজিব মিয়া

সোনারগাঁয়ে যুবদল নেতাকে এআই প্রযুক্তিতে ভুয়া ভিডিও বানিয়ে মানহানির অভিযোগ

‎মোঃ সজিব মিয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে যুবদল নেতার বিরুদ্ধে ভুয়া ও আপত্তিকর ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগের শিকার ব্যক্তি হলেন সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও জামপুর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক আল আমিন মোল্লা। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি চক্র তার মুখাবয়ব ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে ভুয়া ভিডিও তৈরি করেছে এবং তা ফেসবুকে ছড়িয়ে দিয়ে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।

‎জানা গেছে, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যার কয়েক সেকেন্ডের অংশ ভাইরাল হয়। ভিডিওটি আল আমিন মোল্লার বলে প্রচার করা হলেও তিনি এটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও প্রযুক্তিনির্ভর ভুয়া কনটেন্ট বলে দাবি করেছেন।

‎এ ঘটনায় আরও অভিযোগ করা হয় যে, “নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ” ও “জামপুরের দালাল” নামের দুটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পরিকল্পিতভাবে ভিডিওটি প্রচার করা হচ্ছে। এসব অ্যাকাউন্ট থেকে ধারাবাহিক পোস্ট ও শেয়ারের মাধ্যমে তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করা হয়েছে।

‎আল আমিন মোল্লা বলেন, “এটি সম্পূর্ণ সাজানো ও এআই প্রযুক্তিতে তৈরি ভুয়া ভিডিও। আমাকে সামাজিকভাবে হেয় ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই এই অপপ্রচার চালানো হচ্ছে।”

‎তিনি আরও জানান, এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে আইনগত প্রক্রিয়া শুরুর কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। ভুয়া ভিডিও তৈরির ও প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

‎স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনাকে ঘিরে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তারা বলছেন, এআই প্রযুক্তির অপব্যবহার রোধে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা