June 21, 2026, 5:55 pm
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

সৎ–যোগ্য–ন্যায়নিষ্ঠতার প্রতীক বাগেরহাট-৪ আসনে গণমানুষের ভরসা অধ্যক্ষ আব্দুল আলীম দাঁড়ি-পাল্লায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান

মোঃ ফিরোজ আহমেদ

মোঃ ফিরোজ আহমেদ। মোড়েলগঞ্জ (বাগেরহাট)

প্রতিনিধি:

বাগেরহাট-৪ আসনের রাজনীতিতে সৎ, যোগ্য ও ন্যায়নিষ্ঠ নেতৃত্বের প্রতীক হিসেবে গণমানুষের আস্থার জায়গা হয়ে উঠেছেন অধ্যক্ষ আব্দুল আলীম। আসন্ন নির্বাচনে তাঁকে দাঁড়ি-পাল্লা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় এ আহ্বান জানান অধ্যক্ষ আব্দুল আলীম স্যারের নির্বাচনী চিফ এজেন্ট হাফেজ সুলতান আহমেদ।

 

সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “অধ্যক্ষ আব্দুল আলীম একজন আদর্শবান, সৎ ও ন্যায়পরায়ণ মানুষ। তাঁর রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। বাগেরহাট-৪ আসনের টেকসই উন্নয়ন ও সুশাসনের জন্য তাঁর বিকল্প নেই।”

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন দাঁড়ি পাল্লা মার্কার নির্বাচনী চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান মনির। তিনি বলেন, “অধ্যক্ষ আব্দুল আলীমের নেতৃত্ব মানে দুর্নীতিমুক্ত সমাজ, ন্যায়ভিত্তিক শাসন এবং সাধারণ মানুষের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া। তাই দাঁড়ি-পাল্লা প্রতীকে ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করা সময়ের দাবি।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌর যুব জামায়াতের সভাপতি ও সাংবাদিক নিয়াজ, মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, সহ-সভাপতি এস এম সাইফুল ইসলাম কবির, সহ-সভাপতি রমিজ উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক শিব সজল যিশু ঢালী, যুগ্ম সম্পাদক একলাস শেখ, দপ্তর সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ তালুকদার, সাংবাদিক নজরুল ইসলাম শরীফ, সাংবাদিক রফিকুল ইসলাম, সাংবাদিক মাহবুবুর রহমান, সাংবাদিক আমিনুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা