June 21, 2026, 3:49 pm
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

হলোখানা ইউনিয়নের উন্নয়নের কর্ণধার আলহাজ্ব রেজাউল করিম রেজা

Reporter Name

হলোখানা ইউনিয়নের উন্নয়নের কর্ণধার আলহাজ্ব রেজাউল করিম রেজা
বর্তমান ইউপি চেয়ারম্যান
মোহাম্মদ আব্দুল আজিজ ইসলাম সাগর
স্টাফ রিপোর্টার | বাংলাদেশ ক্রাইম ২৪
কুড়িগ্রাম সদর উপজেলার ঐতিহ্যবাহী হলোখানা ইউনিয়ন ১৯৫০ সালে প্রতিষ্ঠার পর নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ উন্নয়নের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। বিশেষ করে বর্তমান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. রেজাউল করিম (রেজা) বিপুল জনসমর্থন নিয়ে দায়িত্ব গ্রহণের পর থেকেই এই ইউনিয়নে দৃশ্যমান উন্নয়নের জোয়ার বইতে শুরু করেছে।
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই মো. রেজাউল করিম উন্নয়নের অগ্রাধিকার দিয়েছেন যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো খাতে। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে টিআর, কাবিখা কর্মসূচির পাশাপাশি এডিপি (ADP) ও এলজিএসপি (LGSP) প্রকল্পের আওতায় ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে রাঙামাটি কাজীপাড়া ও খোচবাড়ি গ্রামসহ বিভিন্ন এলাকায় কাঁচা রাস্তা পাকাকরণ, ইটের সলিং এবং উন্নত সড়ক নির্মাণের মাধ্যমে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও সহজতর করা হয়েছে।
কৃষিপণ্য পরিবহন ও সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছোট-বড় সেতু ও কালভার্ট নির্মাণ করা হয়েছে। প্রতিটি উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার ও কাজের গুণগত মান নিশ্চিত করে চেয়ারম্যান রেজাউল করিম এলাকায় সততা ও স্বচ্ছতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
হলোখানা ইউনিয়নের চরাঞ্চলের মানুষের জীবনসংগ্রাম দীর্ঘদিনের। ধরলা নদীর ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে এসব এলাকার বাসিন্দারা। নদীভাঙন রোধ ও নদীশাসনের উদ্যোগ চরাঞ্চলবাসীর মাঝে নতুন আশার সঞ্চার করেছে। এ বিষয়ে চরাঞ্চলের বাসিন্দা ৫০ বছর বয়সী মোহাম্মদ জয়নাল বলেন,
“আমার ইউনিয়নে যদি এইরকম একজন চেয়ারম্যান পেতাম, তাহলে আজ আমাদের ইউনিয়ন উন্নয়নে ভরা থাকত।”
সামগ্রিকভাবে বলা যায়, আলহাজ্ব মো. রেজাউল করিম (রেজা)-এর দূরদর্শী নেতৃত্ব, সততা ও জনবান্ধব কার্যক্রমের ফলে হলোখানা ইউনিয়ন আজ উন্নয়নের পথে এক শক্ত অবস্থান তৈরি করেছে, যা ভবিষ্যতে আরও অগ্রগতির বার্তা দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা