June 13, 2026, 8:47 am
শিরোনাম :
‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ গাইবান্ধায় সামাজিক বনায়নের সবুজ বিপ্লব: নিরলস প্রচেষ্টায় বদলে যাচ্ছে জেলার পরিবেশ

হাতিয়ায় বিপুল পরিমাণ জ্বালানী তৈল জব্দ, আটক ১

মোঃ শাহেদ উদ্দিন স্টাফ রিপোর্টার

হাতিয়ায় বিপুল পরিমাণ জ্বালানী তৈল জব্দ, আটক ১

মোঃ শাহেদ উদ্দিন
স্টাফ রিপোর্টার

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে ৫ হাজার ৩৭০ লিটার জ্বালানী তৈল জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় বেলাল উদ্দিন নামে একজনকে আটক করা হয়। রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে নৌবাহিনী। জব্দকৃত অবৈধ জ্বালানী তৈল সহ গ্রেফতারকৃত আসামিকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে শনিবার গভীর রাতে উপজেলার নলচিরা ঘাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ জ্বালানী তৈল জব্দ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকা সমূহে মাদক, অস্ত্র, চোরাচালান ও অবৈধ পন্য পরিবহন রোধসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার দিবাগত রাতে নৌবাহিনীর একটি টহল দল হাতিয়া উপজেলার নলচিরা ঘাট এলাকায় টহল চলাকালীন নৌবাহিনীর গাড়ি দেখা মাত্র এক ব্যক্তি একটি দোকানের সামনে থেকে দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি সন্দেহ হওয়ায় নৌবাহিনী উক্ত দোকানে তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ তেলসহ বেলাল নামে একজন চোরাচালানকারীকে আটক করা হয়। আটককৃত বেলালের তথ্য মোতাবেক নলচিরা ঘাটের আরো বেশ কিছু দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকান গুলো থেকে অবৈধভাবে মজুদকৃত ২৪ টি ব্যারেল এবং ২৯ টি প্লাস্টিক জেরিকেন পাত্রে ৫ হাজার ৩৭০ লিটার জ্বালানী তৈল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা। পরে গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত জ্বালানী তৈল সহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা