June 22, 2026, 7:20 am
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

২৭ জানুয়ারির মধ্যে চসিক মেয়রকে পদত্যাগের আল্টিমেটাম এনসিপি’র

এনামুল হক রাশেদী

২৭ জানুয়ারির মধ্যে চসিক মেয়রকে পদত্যাগের আল্টিমেটাম এনসিপি’র

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

 

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের পদত্যাগে সময়সীমা বেঁধে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিএনপি প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার অভিযোগ তুলে দলটি আগামী ২৭ জানুয়ারির মধ্যে পদত্যাগের দাবি জানিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

১৯ জানুয়ারী(সোমবার) বিকেলে নগরের ষোলশহর বিপ্লব উদ্যানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান এনসিপি নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ এরফানুল হক।

সংবাদ সম্মেলনে মহানগরের আরেক যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন বলেন, “মেয়র ডা. শাহাদাত হোসেন দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, আমরা তাকে সম্মান করি। তিনি আদালতের রায়ে মেয়র হয়েছেন। কিন্তু আমরা চাই, তিনি জনগণের প্রত্যক্ষ রায়ে মেয়র হোন।”

তিনি বলেন, ২০২১ সালের ২৭ জানুয়ারি চসিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই হিসাবে ২০২৬ সালের ২৭ জানুয়ারিতে মেয়রের মেয়াদ শেষ হচ্ছে। “এই সময়ের মধ্যেই তাকে পদত্যাগ করতে হবে”—বলেন তিনি।

এনসিপি নেতারা অভিযোগ করেন, মেয়র পদে বহাল থেকে ডা. শাহাদাত হোসেন বিএনপি প্রার্থীদের পক্ষে নির্বাচনী সমাবেশের সমন্বয় করছেন এবং চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী আবু সুফিয়ানের পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছেন, যা নির্বাচন কমিশনের আইন অনুযায়ী গ্রহণযোগ্য নয়। উদাহরণ হিসেবে ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগের বিষয়টি তুলে ধরা হয়।

লিখিত বক্তব্যে মোহাম্মদ এরফানুল হক বলেন, মেয়র পদে বহাল থেকে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালালে নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হয় না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তার অবিলম্বে পদত্যাগ প্রয়োজন।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক গণবিজ্ঞপ্তি নিয়েও প্রশ্ন তোলেন এনসিপি নেতারা। তারা বলেন, গত ১৭ জানুয়ারি ৩৩০ জন ‘দুষ্কৃতকারীর’ তালিকা প্রকাশ করে তাদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, যা রহস্যজনক। তালিকায় জুলাই আন্দোলনের হত্যাকারী, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মী এবং আইনজীবী হত্যা মামলার আসামিদের নাম থাকলেও তাদের গ্রেপ্তার না করে শুধু এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এনসিপি নেতারা প্রশ্ন তোলেন, “পুলিশ যদি জানেই তারা সন্ত্রাসী, তবে তাদের গ্রেপ্তার না করে কেন শুধু সতর্ক করা হচ্ছে? তারা চট্টগ্রামে থাকতে পারবে না মানে কি অন্য জেলায় থাকতে পারবে?” এ ধরনের দায়সারা বিজ্ঞপ্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তারা।

সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে তালিকাভুক্ত সব সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপি নেতা জোবাইর হোছাইন, নিজাম উদ্দিন ও জসিম উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা