মনপুরায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ
Reporter Name
- Update Time :
Friday, June 5, 2026
/
-
87 Time View
/
-

মনপুরায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ
সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু
ভোলার মনপুরা উপজেলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার ( ০৪/০৬/২০২৬ ইং) সকাল সাড়ে ৮টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকার জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ছাত্র সংগঠন আল খিদমাহ লিল উম্মাহ-এর উদ্যোগে এবং এমবিবিএস চিকিৎসক ডা. মোহাম্মাদ জাবেদের তত্ত্বাবধানে আয়োজিত এ দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে রোগীদের বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ (প্রেশার) পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় প্রেসক্রিপশন প্রদান করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রত্যন্ত দ্বীপাঞ্চলে উন্নত ও বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এমন মানবিক উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা পেয়ে তারা আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানবসেবার এই মহতী উদ্যোগ প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য আশার আলো হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা।
আরও সংবাদ