June 17, 2026, 2:28 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ছাত্রদলের উদ্যোগে বাইসাইকেল র‌্যালী

মোঃ শামছুল আলম লিটন

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ছাত্রদলের উদ্যোগে বাইসাইকেল র‌্যালী।

মোঃ শামছুল আলম লিটন ব্যুরো চীফ উত্তরবঙ্গ:বগুড়া-৬ সদর আসনে বিএনপি প্রার্থী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণার অংশ হিসেবে বগুড়া শহরে ব্যতিক্রমধর্মী বাইসাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই র‌্যালীতে বিভিন্ন পর্যায়ের প্রায় ২৫০ জন সাইকেল আরোহী অংশ নেন।

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ শাখার আয়োজনে সকালেই র‌্যালীটি শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে শুরু হয়। ‘আসুন প্যাডেল ঘুরিয়ে ভবিষ্যতের পথে হাঁটি’ শ্লোগানকে প্রতিপাদ্য করে র‌্যালীটি শহরের জিরো পয়েন্ট অতিক্রম করে ফুলবাড়ি এলাকায় সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক ভবনের সামনে দিয়ে ঘুরে আবার আলতাফুন্নেছা খেলার মাঠে এসে শেষ হয়।

আয়োজকরা জানান, পরিবেশবান্ধব ও জনবান্ধব রাজনীতির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের মতে, ভবিষ্যতমুখী নেতৃত্বের প্রতীক হিসেবে তারেক রহমানকে তুলে ধরতে এবং তাঁর নির্বাচনী এলাকা বগুড়ায় ভিন্নধর্মী প্রচারণা চালাতেই এই বাইসাইকেল র‌্যালীর আয়োজন করা হয়।

এই কর্মসূচির উদ্যোক্তাদের মধ্যে ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জাহিদ হাসান শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মোসাদ্দেক রহমান সৌরভ, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক মিনার হোসেন, এনাম মেডিকেল কলেজ শাখার সভাপতি আহসান হাবীব নাফী এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কমিটির নেতা এইচ এম সাব্বির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা