April 22, 2026, 12:19 pm
শিরোনাম :
দীর্ঘদিনেও বাস্তবায়ন হয়নি ফকিরহাট উপজেলা / থানা স্থানীয়দের হতাশা ও দাবি জোরালো দক্ষিণ পৈরতলায় প্রকাশ্যে ইয়াবা বাণিজ্য: আতঙ্কে এলাকাবাসী, আলোচনায় ‘মাদক রাণী’ বানেছা শিক্ষা অফিসার সহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। সরাইলে মেঘনা পাড়ে অবৈধ মাটি কাটা, ভাঙনের আশঙ্কায় আতঙ্কে এলাকাবাসী মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে চলাচালকারী যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলার ডুবি মনপুরার ব্যবসায়ীদের ২০ লাখ টাকার বেশি মালামালের ক্ষতি। মনপুরায় হামের টিকাদান কার্যক্রম জোরদার নাঙ্গলকোটে সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল-সহ আটক ১। মৌলভীবাজারের নাজমা বেগমের ‘অপহরণ’ নাটক: অতঃপর প্রেমিকসহ আটক !- নাজমা’র বিরুদ্ধে অভিযোগ তদন্তের দাবি শিক্ষা অফিসার সহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। দেড় মাসের শিশুকে বুকে নিয়েই কারাগারে যুব মহিলা লীগ নেত্রী,সিজারের ক্ষত শুকায়নি, তবু জামিন নামঞ্জুর—আদালত প্রাঙ্গণে মানবিক দৃশ্য

দেড় মাসের শিশুকে বুকে নিয়েই কারাগারে যুব মহিলা লীগ নেত্রী,সিজারের ক্ষত শুকায়নি, তবু জামিন নামঞ্জুর—আদালত প্রাঙ্গণে মানবিক দৃশ্য

Reporter Name

দেড় মাসের শিশুকে বুকে নিয়েই কারাগারে যুব মহিলা লীগ নেত্রী,সিজারের ক্ষত শুকায়নি, তবু জামিন নামঞ্জুর—আদালত প্রাঙ্গণে মানবিক দৃশ্য

এ আর সাইফুল ইসলাম | বিশেষ প্রতিবেদক

মাত্র দেড় মাস আগে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম। সিজারিয়ান অস্ত্রোপচারের ক্ষত তখনো পুরোপুরি শুকায়নি। শরীরে চিকিৎসার বেল্ট, কোলে দেড় মাস বয়সী কন্যা কাইফা ইসলাম সিমরান—এই অবস্থাতেই বিস্ফোরক আইনের মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে যা ঘটলঃ
এদিন দুপুর ২টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শেখ নজরুল ইসলাম আদালতের কাছে আসামিকে জেলহাজতে আটক রাখার আবেদন করেন।
আবেদনে বলা হয়, মামলার ঘটনায় শিল্পী বেগমের জড়িত থাকার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে তদন্তে জানা গেছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখা প্রয়োজন বলে উল্লেখ করা হয়।
অন্যদিকে, শুনানিতে আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি মানবিক বিবেচনায় জামিন আবেদন করেন। তিনি আদালতকে জানান, আসামির মাত্র ১ মাস ১৬ দিনের কন্যাসন্তান রয়েছে এবং তার সিজারিয়ান অস্ত্রোপচার হয়েছে। যেকোনো শর্তে জামিন দেওয়ার অনুরোধ জানানো হয়।
তবে শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
আদালত প্রাঙ্গণে মানবিক এক দৃশ্যঃ
বিকেল ৩টা ১২ মিনিটে আদালত কক্ষ থেকে বের করা হলে আদালতের চতুর্থ তলার বারান্দায় কান্নায় ভেঙে পড়েন শিল্পী বেগম। পরে তার কোলে তুলে দেওয়া হয় দেড় মাস বয়সী শিশুটিকে।
আদালতের বারান্দায় একটি বেঞ্চে বসে তিনি শিশুটিকে দুধ খাওয়ান। এরপর শিশুকে বুকে নিয়েই তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে তিনি আক্ষেপ করে বলেন—
“রাজনৈতিক কারণে বাচ্চাসহ কারাগারে যেতে হচ্ছে।”
মামলার পটভূমিঃ
মামলার সূত্রে জানা যায়, মো. তাহমিদ মুবিন রাতুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন।
২০২৪ সালের ১৬ জুলাই বিকেল ৫টার দিকে রাজধানীর চানখাঁরপুল এলাকায় আন্দোলনরত অবস্থায় তিনি গুলিবিদ্ধ হন। সহপাঠীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলাকালে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে অভিযোগ রয়েছে, শিল্পী বেগমের নির্দেশে ২৩ জুলাই সন্ধ্যায় এজাহারনামীয় আসামিসহ ১২০-১৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র, পিস্তল ও বোমা নিয়ে ভুক্তভোগীর বাসায় হামলা চালায়।
হামলায় বাসার আসবাব ও ইলেকট্রনিক সামগ্রী ভাঙচুর করে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতিসাধন করা হয়। এছাড়া প্রায় তিন লাখ টাকা মূল্যের মালামাল লুট করা হয় এবং বাসার সামনে বোমা বিস্ফোরণ ঘটানো হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় ভুক্তভোগীর বাবা মো. সোহেল রানাকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গত বছরের ২৫ জানুয়ারি রাজধানীর তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা