
‘যুদ্ধ ও আধিপত্যবিরোধী কনসার্ট’ এর সংবাদ প্রচারের জন্য একজন প্রতিবেদক ও আলোকচিত্রী প্রেরণ প্রসঙ্গে
মোঃকুতুব উদ্দিন
ঢাকা
প্রিয় সাংবাদিক সহযোদ্ধা,
‘যুদ্ধ ও আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশ’ এর পক্ষ থেকে শুভেচ্ছা।
আগামীকাল ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার বিকাল ৪:৩০টায় টিএসসির রাজু ভাস্কর্য স্মারকে যুদ্ধ ও আধিপত্যবিরোধী কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। অবিলম্বে আধিপত্যবাদী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও প্যালেস্টাইন, ইরান, লেবানন, ভেনেজুয়েলায় আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ ও গণহত্যা বন্ধের দাবিতে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।
কনসার্টে সংগীত পরিবেশনা করবে অরুপ রাহী, আহমেদ হাসান সানী, ইলা লালালালা, ওয়ারদা আশরাফ, কফিল আহমেদ, কুয়াশা মূর্খ, কোরাস, দা কমরেডস, সূচি মারমা, বাংলা ফাইভ, মাভৈ, সমগীত ও সহজিয়া।
উক্ত কনসার্টের সংবাদ আপনার গণমাধ্যমে প্রচারের জন্য একজন প্রতিবেদক ও আলোকচিত্রী প্রেরণের অনুরোধ করা যাচ্ছে।
কর্মসূচির নামঃ ‘যুদ্ধ ও আধিপত্যবিরোধী কনসার্ট’
তারিখ ও সময়ঃ ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার বিকাল ৪:৩০টা
স্থানঃ রাজু ভাস্কর্য স্মারক, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।