June 21, 2026, 10:38 am
শিরোনাম :
মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে- গীতিকার রাজ আলমগীরের স্বপ্নযাত্রা: ‘গ্রাম থেকে তারকা’ সংগীত প্রতিযোগিতায় জেগে উঠছে দুর্গাপুরের লুকিয়ে থাকা প্রতিভা

শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন 

Reporter Name

শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন

মোঃ ফিরোজ আহমেদ তালুকদার
বাগেরহাট প্রতিনিধি

“কৃষি সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন ও উদ্যোক্তা তৈরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় পার্টনার  স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৯ জুন সকাল সাড়ে দশটায় উপজেলা কৃষি কার্যালয় মিলানায়তনে‌ প্রোগ্রাম অন এগরিকালচার এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলেন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত অর্থিতা হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট- ৪ আসনে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক অপূর্ব লাল সরকার, উপজেলা জামাতের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির। অনুষ্ঠানের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের তথ্য উপাত্ত তুলে ধরেন  উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল হালিম, শরণখোলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক  সহকারী অধ্যাপক আব্দুল মালেক রেজা, জামায়াত নেতা মাওলানা ওবায়দুল হক, মাওলানা সরোয়ার হোসেন বাদল, যুবদল নেতা শহিদুল ইসলাম লিটন সাংবাদিক মাহফুজ বাপ্পি, শাহিনা হাওলাদার ও নঈম আবু নাঈম। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক – কৃষাণী, ফিল্ড স্কুলের সদস্য, কৃষি উদ্যোক্তা ও কৃষি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সফল কৃষক ও উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, কৃষকরা আমাদের পরম বন্ধু তাদের উন্নত প্রযুক্তির প্রশিক্ষণ দিতে পারলে দেশের উন্নয়নে বড় ধরনের অবদান রাখতে পারবে বলে তিনি মনে করেন। পরে প্রধান অতিথি কৃষি অফিস কার্যালয় চত্বরে ফল মেলার উদ্বোধন করেন।

মোঃ ফিরোজ আহমেদ তালুকদার
বাগেরহাট।
01710860054


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা