কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের কাহারোল উপজেলার সতীঘাটা মহাশ্মশানে শিব মন্দির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গত ১৮ জুন বৃহস্পতিবার বিকেলে মহাশ্মশান প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা।এ সময় আরও উপস্থিত ছিলেন ৩ নং মুকুন্দ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুজ্জামান লিমন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সাদেকুল ইসলাম সাদেক। ইহা ছাড়াও
অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা শিব মন্দির নির্মাণের উদ্যোগকে ধর্মীয় সম্প্রীতি, সামাজিক ঐক্য ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ গোলাম মোস্তফা বাদশা বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। সকল ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বিকাশ জরুরি।” তিনি মন্দির নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি শুভকামনা জানান।
অনুষ্ঠান শেষে মন্দির নির্মাণকাজের সার্বিক সফলতা ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
সুকুমার রায়
কাহারোল, দিনাজপুর।