June 24, 2026, 10:37 pm
শিরোনাম :
নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারনা আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ধামইরহাটে স্বপ্ন স্বারথী কিশোরীদের মাঝে উন্নতমানের মুরগীর বাচ্চা বিতরণ “ ধামরাইয়ে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা,আহত ২ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় শাহবাজপুরে নিরপরাধ ব্যক্তিদের গ্রে*ফ*তা*রে*র অ’ভি’যো’গ, এলাকাবাসীর ক্ষো*ভ। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় গৃহবধূর লিখিত আবেদন শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। বিজয়নগরে গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার: চমেক অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা!

পুলিশ রিমান্ড চেয়ে আবেদন,শিক্ষক নিয়োগে ডিভাইস ব্যবহারসহ ৩ মামলায় ১২ আটক

মোঃ আবু জাফর মন্ডল

পুলিশ রিমান্ড চেয়ে আবেদন,শিক্ষক নিয়োগে ডিভাইস ব্যবহারসহ ৩ মামলায় ১২ আটক

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার ও অসদুপায় অবলম্বনের অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

আজ ১০ জানুয়ারি শনিবার পুলিশ বাদী হয়ে পৃথক তিনটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

এর আগে গতকাল ৯ জানুয়ারি শুক্রবার পরীক্ষা চলাকালীন সময় পলাশবাড়ী উপজেলার পৃথক তিনটি কেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে নয় জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন— পলাশবাড়ী উপজেলার রোমেনা আক্তার ও আল ইমরান; ফুলছড়ি উপজেলার আবু সুফিয়ান; গাইবান্ধা সদর উপজেলার ফারজানা ববি, মোনালিসা আক্তার ও শারমিন আক্তার; সাদুল্যাপুর উপজেলার সুজন মিয়া; পলাশবাড়ী উপজেলার সুমন রানা এবং সাঘাটা উপজেলার রায়হান মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালীন ওই পরীক্ষার্থীরা কৌশলে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করছিলেন। কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হলে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ডিভাইস উদ্ধার করা হয়। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

পলাশবাড়ী থানার ইন্সপেক্টর তদন্ত শ্রশান্ত কুমার জানান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করেছে। ১০ জানুয়ারি শনিবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে । এই জালিয়াতি চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।এব্যাপারে তাদের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা