June 24, 2026, 10:37 pm
শিরোনাম :
নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারনা আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ধামইরহাটে স্বপ্ন স্বারথী কিশোরীদের মাঝে উন্নতমানের মুরগীর বাচ্চা বিতরণ “ ধামরাইয়ে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা,আহত ২ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় শাহবাজপুরে নিরপরাধ ব্যক্তিদের গ্রে*ফ*তা*রে*র অ’ভি’যো’গ, এলাকাবাসীর ক্ষো*ভ। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় গৃহবধূর লিখিত আবেদন শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। বিজয়নগরে গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার: চমেক অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা!

মেঘনায় “আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের” ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও শীতবস্ত্র বিতরণ

মোঃ নাজিম উদ্দিন

মেঘনায় “আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের” ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও শীতবস্ত্র বিতরণ

 

মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ-

 

৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ‘আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের’: অসহায়দের মাঝে কম্বল বিতরণ।

 

কুমিল্লার মেঘনা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেঘনার সকলের অধিক জনপ্রিয় অরাজনৈতিক সামাজিক সংগঠন ও জনকল্যাণমূলক সংগঠন ‘আদর্শ মেঘনা সামাজিক সংগঠন’-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উদযাপন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে স্থানীয় গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

 

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় মেঘনা উপজেলার গোবিন্দপুর রোডের আব্দুল্লাহর মোড় সংলগ্ন উৎসব রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা, শীত বস্ত্র বিতরণ, দুপুরের খাবারের মধ্যে দিয়ে কর্মসূচি অনুষ্ঠান শেষ হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

বাংলাদেশ হামদর্দ বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মনজারুল আলম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট কথাসাহিত্যিক ও কলামিস্ট অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য ও আমেরিকা প্রবাসী মিয়া মোহাম্মদ দাউদ, এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের স্কোয়াড্রন লিডার গোলাম কিবরিয়া আব্বাসী এবং সংগঠনের ভাইস প্রেসিডিয়াম সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সভাপতি নাসরিন সুলতানার সভাপতিত্বে এবং মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গাফফার।

 

বক্তারা বলেন, আদর্শ মেঘনা সামাজিক সংগঠন বিগত ৯ বছর ধরে মেঘনা উপজেলার আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দ অসহায় মানুষের সাথে ভাগ করে নিতেই এই কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও এই সংগঠন জনকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবর্গ। আলোচনা সভা শেষে অতিথিরা নিজ হাতে অসহায় শীতার্তদের মাঝে কম্বল তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা