June 24, 2026, 10:36 pm
শিরোনাম :
নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারনা আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ধামইরহাটে স্বপ্ন স্বারথী কিশোরীদের মাঝে উন্নতমানের মুরগীর বাচ্চা বিতরণ “ ধামরাইয়ে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা,আহত ২ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় শাহবাজপুরে নিরপরাধ ব্যক্তিদের গ্রে*ফ*তা*রে*র অ’ভি’যো’গ, এলাকাবাসীর ক্ষো*ভ। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় গৃহবধূর লিখিত আবেদন শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। বিজয়নগরে গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার: চমেক অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা!

মেঘনায় স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মেঘনা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের মতবিনিময় অনুষ্ঠিত

মোঃ নাজিম উদ্দিন

মেঘনায় স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মেঘনা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের মতবিনিময় অনুষ্ঠিত

 

মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ-

 

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু পরিবেশ তৈরি করতে আইনশৃঙ্খলা বিষয় নিয়ে ও নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার মেঘনা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে মেঘনা উপজেলা প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন মেঘনা সেনাবাহিনীর ক্যাম্পে এ সভা অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভায় বাংলাদেশ সেনাবাহিনীর মেঘনা উপজেলার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তাহমিদ সাংবাদিকদের উদ্দেশে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক, জুয়া ও চাঁদাবাজি নির্মূলের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “অপরাধ দমনের পাশাপাশি মেঘনাকে সম্পূর্ণ অপরাধমুক্ত করার যে সুযোগ তৈরি হয়েছে, তা বারবার আসে না; ভবিষ্যতেও নাও আসতে পারে। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে একটি নিরাপদ ও অপরাধমুক্ত মেঘনা গড়ে দিতে চান তিনি।”

 

এই লক্ষ্য অর্জনে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন ক্যাম্প কমান্ডার। পাশাপাশি অপরাধ দমনে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রদান এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন তিনি। ব্যক্তিগত আক্রোশ মেটাতে মিথ্যা তথ্য দিয়ে কাউকে হয়রানি করা হলে তা সমাজের জন্য ক্ষতিকর হয়ে ওঠে বলেও সতর্ক করেন। সমাজ থেকে অপরাধ নির্মূলে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য উল্লেখ করে দায়িত্বশীল সাংবাদিকতাই অপরাধের বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারে বলে মনে করেন তিনি।

 

এ সময় উপস্থিত মেঘনা উপজেলা প্রেসক্লাবের সদস্যরা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানান সাংবাদিকদের পক্ষ থেকে অপরাধ দমনে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সেনা সদস্যদের সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়।

 

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনী ও সাংব র পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এতে উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করেন।

 

কুমিল্লার মেঘনা উপজেলার সেনাক্যাম্পে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার সকালে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেঘনা উপজেলার সেনাক্যাম্পের কমান্ডার। তিনি বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য পারস্পরিক পরিচিতি, বোঝাপড়া এবং মেঘনা উপজেলার শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গণমাধ্যমের সঙ্গে সহযোগিতা জোরদার করা। সাম্প্রতিক সময়ে গুজব, অপপ্রচার ও ভুয়া তথ্য ছড়িয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টি করার অপচেষ্টা নিয়ে তিনি বলেন, এ প্রেক্ষাপটে গণমাধ্যম অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম, যার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, বিভ্রান্তি রোধ এবং সত্য প্রতিষ্ঠা করা সম্ভব। সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে নিরপেক্ষ তথ্য উপস্থাপন এবং জননিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ তথ্য সেনাবাহিনীকে জানাতে অনুরোধ জানানো হয়। উপস্থিত গণমাধ্যমকর্মীরা সেনাবাহিনীর এ সৌহার্দপূর্ণ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। এ সম্পর্ক মেঘনা উপজেলার স্থিতিশীলতা ও অগ্রগতিতে একটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে সবাই অভিমত ব্যক্ত করেন।

 

সংবাদকর্মীদের মধ্যে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি, মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদকঃ মোঃ জাকির হোসেন, সহ-সভাপতি ইব্রাহিম খলিল মোল্লা, মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম-সম্পাদক নাইমুল ইসলাম শহিদ, মোঃ মহসিন ভূঁইয়া, মোঃ নাজমুল হোসেন, মোঃ নাজিম উদ্দিন, মোঃ আলাউদ্দিন ইসলাম, মোঃ মাহমুদুল হাসার বিপ্লব সিকদার, মোঃ ইমাম হোসেন, মোঃ হাসান মাহমুদ মুক্তি, মোঃ আবু রায়হান, মোঃ শহিদুজ্জামান রনি, তানিয়া আক্তার, আরমান হোসেন রিটন সহ অন্নান্য সদস্য বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা