June 24, 2026, 10:37 pm
শিরোনাম :
নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারনা আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ধামইরহাটে স্বপ্ন স্বারথী কিশোরীদের মাঝে উন্নতমানের মুরগীর বাচ্চা বিতরণ “ ধামরাইয়ে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা,আহত ২ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় শাহবাজপুরে নিরপরাধ ব্যক্তিদের গ্রে*ফ*তা*রে*র অ’ভি’যো’গ, এলাকাবাসীর ক্ষো*ভ। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় গৃহবধূর লিখিত আবেদন শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। বিজয়নগরে গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার: চমেক অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা!

চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে জামায়াত কর্মী জামাল নিহত, আহত -১

এনামুল হক রাশেদী

চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে জামায়াত কর্মী জামাল নিহত, আহত -১

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

 

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে জামায়াতে ইসলামীর এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১০ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামের দীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জামাল উদ্দিন (৩৮) ওই এলাকার বশরত আলী মিস্ত্রী বাড়ির প্রয়াত মোহাম্মদ ইউসুফের ছেলে। গুলিবিদ্ধ নাছির উদ্দিন (৩৫) কে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ জানান, জামাল উদ্দিনের বাড়ির নিকটবর্তী সড়কে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে ও নাছির উদ্দিনকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, নিহত জামাল উদ্দিন জামায়াতে ইসলামীর একজন কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা