পথসভা ও গণসংযোগে সরাইল ও আশুগঞ্জে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইলেন সত্রন্ত্র প্রার্থী রুবিন ফারহানা।
আবুল কালাম ইউসুফ সরাইল।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও আশুগঞ্জ উপজেলায় ব্যাপক উন্নয়নের আশ্বাস দিয়ে জনগণ ও গণমাধ্যমের সামনে বক্তব্য রেখেছেন সত্রন্ত্র প্রার্থী রুবিন ফারহানা। তিনি বলেন, “আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আশুগঞ্জ ও সরাইল উপজেলার রাস্তাঘাটকে নতুন রূপে রূপান্তরিত করব।”