June 24, 2026, 6:54 pm
শিরোনাম :
নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারনা আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ধামইরহাটে স্বপ্ন স্বারথী কিশোরীদের মাঝে উন্নতমানের মুরগীর বাচ্চা বিতরণ “ ধামরাইয়ে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা,আহত ২ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় শাহবাজপুরে নিরপরাধ ব্যক্তিদের গ্রে*ফ*তা*রে*র অ’ভি’যো’গ, এলাকাবাসীর ক্ষো*ভ। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় গৃহবধূর লিখিত আবেদন শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। বিজয়নগরে গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার: চমেক অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা!

নালিতাবাড়ীর সীমান্ত সড়কে বেপরোয়া গাড়ির চাপায় প্রাণ গেল কৃষকের

নিজস্ব প্রতিনিধি

নালিতাবাড়ীর সীমান্ত সড়কে বেপরোয়া গাড়ির চাপায় প্রাণ গেল কৃষকের

 

নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

 

 

নালিতাবাড়ীতে অজ্ঞাত একটি ভারী যানবাহনের চাপায় মনোষ হাজং (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সীমান্ত সড়কের দাওধারা উঁচা টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোষ হাজং ওই এলাকারই বাসিন্দা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা পৌনে ছয়টা থেকে ছয়টার মধ্যে মনোষ হাজং নিজ বাড়ি থেকে বের হয়ে সীমান্ত সড়কের দাওধারা উঁচা টিলা এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি বেপরোয়া গতির ভারী যানবাহন তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। কিছুক্ষণ পর পথচারীরা সড়কের ওপর রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো ট্রাক অথবা কাঁকরা গাড়ি (মাহিন্দ্রা ট্রাক্টর) মনোষ হাজংকে চাপা দিয়ে পালিয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা