June 24, 2026, 6:54 pm
শিরোনাম :
নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারনা আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ধামইরহাটে স্বপ্ন স্বারথী কিশোরীদের মাঝে উন্নতমানের মুরগীর বাচ্চা বিতরণ “ ধামরাইয়ে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা,আহত ২ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় শাহবাজপুরে নিরপরাধ ব্যক্তিদের গ্রে*ফ*তা*রে*র অ’ভি’যো’গ, এলাকাবাসীর ক্ষো*ভ। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় গৃহবধূর লিখিত আবেদন শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। বিজয়নগরে গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার: চমেক অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা!

ইসলামপুরে বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল ‎

আবিদ হাসান

‎ইসলামপুরে বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

‎আবিদ হাসান ,জামালপুর) প্রতিনিধি:

‎জামালপুরের ইসলামপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত এ দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা সোহরাব হোসেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ সুলতান মাহমুদ বাবু।

দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাদা, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাফিজা সুলতানা বিন্তী এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা খোকন, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক স্বপন সরকার, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রাজা মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক রঞ্জু মণ্ডল, সাবেক কমিশনার আজিজ সরকার, ওয়াজেদ সরকার, বিলকিছ বেগমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

‎আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা