June 24, 2026, 5:43 pm
শিরোনাম :
নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারনা আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ধামইরহাটে স্বপ্ন স্বারথী কিশোরীদের মাঝে উন্নতমানের মুরগীর বাচ্চা বিতরণ “ ধামরাইয়ে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা,আহত ২ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় শাহবাজপুরে নিরপরাধ ব্যক্তিদের গ্রে*ফ*তা*রে*র অ’ভি’যো’গ, এলাকাবাসীর ক্ষো*ভ। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় গৃহবধূর লিখিত আবেদন শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। বিজয়নগরে গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার: চমেক অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা!

কাহারোলে গণঅধিকার পরিষদের ১৮ নেতা কর্মী জামায়াতে যোগদান

নিজস্ব প্রতিনিধি

কাহারোলে গণঅধিকার পরিষদের ১৮ নেতা কর্মী জামায়াতে যোগদান।

কাহারোলে (দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের কাহারোল উপজেলায় গণঅধিকার পরিষদের ১৮ নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়নের জয়নন্দ বাজারে ইউনিয়ন জামায়াত অফিসে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে অন্তর্ভুক্ত হন।

উক্ত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল)আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃমতিউর রহমান। উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ তরিকুল ইসলাম,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, তারবিয়াত সেক্রেটারি ও দিনাজপুর-১ আসন নির্বাচন পরিচালক আলহাজ্ব রবিউল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা সহসভাপতি ও জামায়াত মনোনীত কাহারোল উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃজাকিরুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. হামিদুর রহমান, বীরগঞ্জ উপজেলা যুব ও ক্রীড়া সভাপতি, মিডিয়া বিভাগের সভাপতি মো. আমিনুল ইসলামসহ বীরগঞ্জ ও কাহারোল উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান বলেন দেশের মানুষ আজ ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির দিকে প্রত্যাশাভরে তাকিয়ে আছে। জামায়াতে ইসলামী সেই প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজ যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা এই আন্দোলনকে আরও শক্তিশালী করবেন এ বিষয়ে আমি আশাবাদী।

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে সকল ইসলামী ও দেশপ্রেমিক শক্তির ঐক্য সময়ের দাবি। জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী আপসহীন ভূমিকা পালন করবে।

গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি সেলিম রেজা বলেন, গণধিকার পরিষদ মানুষের আকাঙ্ক্ষার কথা ভুলে গিয়ে ধানের শীষের হাল ধরেছে যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক, নুর এবং রাশেদ ভাই তৃণমূলের পালস না বুঝে নিজের আখের গুছানোর জন্য ধ্যনের শীষের হাল ধরেছে যা আমাদের জন্য বিব্রতকর। তিনি আরো বলেন, গণমানুষের অধিকার, শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য থেকেই আমরা জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। আমরা বিশ্বাস করি জামায়াতে ইসলামীই পারে দেশকে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে। আজকের এই যোগদান কোনো ব্যক্তি বা পদ-পদবির জন্য নয় বরং আদর্শ ও নীতিনির্ভর রাজনীতির প্রতি আমাদের দায়বদ্ধতার প্রকাশ।

এ সময় সেলিম রেজার নেতৃত্বে গণঅধিকার পরিষদের যেসব নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন তারা হলেন -সেলিম রেজা (সহ-সভাপতি, গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা ও সাধারণ সম্পাদক, শ্রমিক অধিকার পরিষদ দিনাজপুর জেলা) মুরশেদ আলি (সাধারণ সম্পাদক ১নং ডাবোর ইউপি) জয়দেব রায় (সভাপতি,গণঅধিকার পরিষদ ১নং ডাবোর ইউপি) মামুনুর রশিদ (ক্রীড়া বিষয়ক সম্পাদক) সোহেল রানা (প্রচার সম্পাদক) মনিরুল ইসলাম (সহ-সভাপতি), ফারুক হোসেন (ধর্ম বিষয়ক সম্পাদক) এবং ইউনিয়ন শাখার কার্যকরী সদস্য মো. নুর ইসলাম, মো. দেলোয়ার হোসেন, মো. ওসমান আলি, মো. আসাদুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, মো. জসীমউদ্দিন, মো. আলম মেম্বার, মো. শাহিন আলি ও মো. রহমত আলি।

এ সময় তারা জামায়াতের সহযোগী সদস্য ফরম পুরণ করেন। পরে তাদের ফুলেল শুভেচ্ছা এবং মাল্যদানের মাধ্যমে বরণ করে দেন জেলা ও উপজেলার বিভিন্ন নেতা কর্মী।

 

 

উপজেলা প্রতিনিধি

কাহারোল, দিনাজপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা