June 24, 2026, 5:02 pm
শিরোনাম :
নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারনা আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ধামইরহাটে স্বপ্ন স্বারথী কিশোরীদের মাঝে উন্নতমানের মুরগীর বাচ্চা বিতরণ “ ধামরাইয়ে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা,আহত ২ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় শাহবাজপুরে নিরপরাধ ব্যক্তিদের গ্রে*ফ*তা*রে*র অ’ভি’যো’গ, এলাকাবাসীর ক্ষো*ভ। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় গৃহবধূর লিখিত আবেদন শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। বিজয়নগরে গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার: চমেক অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা!

রাজধানীর জুরাইনে গুলিতে পাপ্পু শেখ (২৬) হত্যার চাঞ্চল্যকর মামলায় প্রধান আসামি মো: বাপ্পারাজ কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিনিধি

১। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে অদ্যবধি মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী, অপহরণকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ ও প্রতারকচক্র গ্রেফতারে সদা তৎপর রয়েছে। যেখানেই মানবাধিকার লুণ্ঠিত হয়েছে, স্পর্শকাতর ঘটনা, নৃশংস হত্যা কান্ডে র‌্যাব তাৎক্ষণিকভাবে ভিকটিম অথবা নির্যাতিতার পাশে দাঁড়িয়েছে এবং ঘটনার সাথে জড়িত আসামিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে।

 

২। রাজধানীর কদমতলী থানাধীন জুরাইনস্থ কবি নজরুল লেন কানা জব্বারের গলিতে *গত ০১/১২/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৮.৩০ ঘটিকার* সময় একটি পরিকল্পিত সশস্ত্র হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী সিএনজি অটোরিক্সা চালক মোঃ পাপ্পু শেখ (২৬) এর সাথে স্থানীয় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বাপ্পারাজ ওরফে বাপ্পা গ্রæপের সহিত মাদক ব্যবসাকে কেন্দ্র করে উক্ত গ্রæপের সদস্যরা তাকে লক্ষ্য করে পরিকল্পিত হামলা চালায়।

 

৩। ভুক্তভোগী পাপ্পু তার শ্বশুর বাড়ীতে বেড়াতে যাওয়ার জন্য পূর্ব জুরাইনস্থ তার নিজ ভাড়া বাসা হতে বের হলে আসামিরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র সহ আসামিরা তাকে জোরপূর্বক ধরে রাখে। *এ সময় বাপ্পারাজ ওরফে বাপ্পা (৪০) তার হাতে থাকা আগ্নেয়াস্ত্র দ্বারা ভুক্তভোগীকে লক্ষ্য করে পরপর ০৩ টি গুলি করে* এবং তার মধ্যে একটি গুলি ভুক্তভোগীর পুরুষাঙ্গের বাম পাশে লেগে গুলিবিদ্ধ অবস্থায় পাপ্পু ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন গুরুতর আহত পাপ্পুকে স্থানীয় আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাপ্পুকে মৃত ঘোষণা করে।

 

৪। ঘটনাটির পর ভিকটিমের বাবার অভিযোগের ভিত্তিতে ডিএমপি, ঢাকার কদমতলী থানায় মামলা নং- ০১, তারিখ- ০২/১২/২০২৫ খ্রি., ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী একটি মামলা রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।

 

৫। এরই ধারাবাহিকতায় *অদ্য ১৫/০১/২০২৬ তারিখ রাত আনুমানিক ১৯:২০ ঘটিকায়* র‌্যাব-১০ এর সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকা থেকে বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি *মো: বাপ্পারাজ @ বাপ্পা (৪০),* পিতা- আব্দুল জব্বার @ কানা জব্বার, সাং- পূর্ব জুরাইন, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা ’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি মো: বাপ্পারাজ @ বাপ্পা (৪০) এর বিরুদ্ধে ডিএমপি, ঢাকার কদমতলী থানায় অস্ত্র, মাদক, ছিনতাই ও চাদাবাজী মামলাসহ মোট ০৮ টি মামলা রয়েছে।

 

*তাপস কর্মকার*

*সিনিঃ সহকারী পুলিশ সুপার*

সহকারী পরিচালক (মিডিয়া)

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০

অধিনায়কের পক্ষে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা