June 24, 2026, 5:00 pm
শিরোনাম :
নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারনা আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ধামইরহাটে স্বপ্ন স্বারথী কিশোরীদের মাঝে উন্নতমানের মুরগীর বাচ্চা বিতরণ “ ধামরাইয়ে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা,আহত ২ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় শাহবাজপুরে নিরপরাধ ব্যক্তিদের গ্রে*ফ*তা*রে*র অ’ভি’যো’গ, এলাকাবাসীর ক্ষো*ভ। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় গৃহবধূর লিখিত আবেদন শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। বিজয়নগরে গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার: চমেক অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা!

চট্টগ্রাম নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে, চসিক মেয়র

এনামুল হক রাশেদী

চট্টগ্রাম নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে, চসিক মেয়র

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

 

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি আরব কনস্ট্রাকশন কোম্পানি জার্মান প্রযুক্তি ব্যবহার করে মনোরেল প্রকল্প বাস্তবায়ন করবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মানসম্মত ও টেকসই সড়ক নির্মাণে কোনো ধরনের অনিয়ম বা কারচুপি সহ্য করা হবে না। চসিকের প্রকৌশলী ও ঠিকাদারদের কাজের মান নিশ্চিত করার পাশাপাশি এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের উন্নয়নকাজ তদারকিতে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার নগরীর ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের জাম্বুরি মাঠ সংলগ্ন সড়কের সংস্কার কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় মেয়র চলমান সড়ক সংস্কার কাজের অগ্রগতি ও মান সম্পর্কে সংশ্লিষ্ট প্রকৌশলীদের কাছ থেকে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে চসিকের প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামবাসীর জন্য একটি সুখবর রয়েছে। নগরীর ৫০টি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের টেন্ডার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। পাশাপাশি নগরীতে মনোরেল চালুর বিষয়েও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি আরব কনস্ট্রাকশন কোম্পানি জার্মান প্রযুক্তি ব্যবহার করে এ প্রকল্প বাস্তবায়ন করবে।

তিনি আরও জানান, প্রায় আড়াই হাজার কোটি টাকার একটি বৃহৎ প্রকল্পের মাধ্যমে চট্টগ্রাম শহরের সার্বিক যোগাযোগ ব্যবস্থায় আধুনিক ও টেকসই পরিবর্তন আনা হচ্ছে। নতুন সড়ক নির্মাণ ও পুরাতন সড়কগুলোর পরিকল্পিত সংস্কারের মাধ্যমে নগরবাসীর চলাচল আরও সহজ ও গতিশীল করা হবে।

সড়ক সংস্কার প্রসঙ্গে মেয়র বলেন, নগরীর প্রতিটি সড়ক পরিকল্পিতভাবে সংস্কার করা হচ্ছে, যাতে দীর্ঘদিন টেকসই থাকে এবং নাগরিকরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা