ব্রাহ্মণবাড়িয়া বড়হরণে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম, দোয়া ও শীতবস্ত্র বিতরণ
Reporter Name
- Update Time :
Saturday, January 17, 2026
/
-
112 Time View
/
-

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম, দোয়া ও শীতবস্ত্র বিতরণ
সালমান হোসাইন ব্রাহ্মণবাড়িয়া।
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ গ্রামের কৃতিসন্তা সহকারী অ্যাটর্নি জেনারেল এডভোকেট মিনা বেগম মিনির নিজ উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১ টায় তাঁর নিজ গ্রামের বাড়ি বড়হরণে এ কর্মসূচির আয়োজন করেন।
অনুষ্ঠানে সহকারী অ্যাটর্নি জেনারেল এডভোকেট মিনা বেগম মিনি নিজে উপস্থিত থেকে দোয়া মাহফিলে অংশ নেন এবং অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়। তিনি আরও বলেন আমি সবসময় জনসাধারণের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা করে যাবো এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো।
তিনি জাতীয়তা বাদি মহিলা দলের সেন্ট্রাল শিক্ষা বিষয়ক সম্পাদক।
এ সময় স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই মরহুমার আত্মার শান্তি কামনায় দোয়া করেন এবং আয়োজকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও সংবাদ