June 24, 2026, 3:46 pm
শিরোনাম :
নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারনা আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ধামইরহাটে স্বপ্ন স্বারথী কিশোরীদের মাঝে উন্নতমানের মুরগীর বাচ্চা বিতরণ “ ধামরাইয়ে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা,আহত ২ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় শাহবাজপুরে নিরপরাধ ব্যক্তিদের গ্রে*ফ*তা*রে*র অ’ভি’যো’গ, এলাকাবাসীর ক্ষো*ভ। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় গৃহবধূর লিখিত আবেদন শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। বিজয়নগরে গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার: চমেক অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা!

*পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক পৃথক অভিযানে ধামইরহাট সীমান্ত হতে ১৪,৬০০ পিস নেশাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১২৬ বোতল কাশির সিরাপ আটক

মোঃ নুরুল ইসলাম

*পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক পৃথক অভিযানে ধামইরহাট সীমান্ত হতে ১৪,৬০০ পিস নেশাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১২৬ বোতল কাশির সিরাপ আটক

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি : ধামইরহাট সীমান্তে বিপুল পরিমাণ মাদক দ্রব্য আটক করেছে।
১৭ জানুয়ারি ২০২৬ তারিখ ০২২০ ঘটিকায় চকিলাম বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে সীমান্ত পিলার ২৬৬/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চকশব্দল গ্রামের মাঠের সরিষা ক্ষেতের মধ্যে অভিযান পরিচালনা করে ১৪,৬০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। যাহার সিজার মূল্য-২৯,২০,০০০/- টাকা। ১৭ জানুয়ারি ২০২৬ তারিখ ০৪৩০ ঘটিকায় কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ বাদশা আলমগীর এর নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে সীমান্ত পিলার ২৭২ এমপি হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উস্তমবাদ এলাকায় পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১২৬ বোতল নেশাজাতীয় কাশির সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামাল ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। যাহার সিজার মূল্য-৫০,৪০০/-টাকা।

নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল অপরাধ কার্যক্রমের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
মোঃ নুরুল ইসলাম
০১৭১০১৯০০১০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা